somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

। কার্তুজ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমার ঠোঁট হয়তো ছুঁতে পারবেনা তোমার ঠোঁট জানি,
উড়ন্ত চুম্বন ভাসতে থাকবে হয়ত আমাদের সমদূরত্বের ভেতর ।
মাউন্ট এলবারিস অথবা ভিসুভিয়াসের আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ
হয়তো আমার বুকের ভেতর স্থান করে নেবে ,
যার কিঞ্চিৎ অনুভূতিও হয়তো পৌঁছবেনা তোমার কাছে জানি।
আমাকে দেখে হয়তো তোমার অনুভূতিগুলো উপহাস করতে থাকবে ,
হয়ত বাড়ন্ত হবে দেয়ালের ওপারে দাঁড়িয়ে
ক্ষতবিক্ষত করতে অপেক্ষায় থাকা তোমার ঘৃণার কার্তুজ ।
তবু বিষাদের নাম হবোনা ,
বেঁচে থাকার দৌড়ে কল্পনায় ভেসে কাল্পনিক মানুষ হবো ।
রৌদ্রের প্রখরতায় হয়ত শুকিয়ে যাবে পাতাদের শব্দ
হয়ত গাছেদের নাম হারিয়ে যাবে স্থল জলজ থেকে,
কিন্তু তোমাকে নিয়ে চিন্তেগুলো আমার ক্রমাগত বাড়তে থাকবে ।
আমার হাত বাড়ানো সুখ তোমার কাছে উড়ে যাবে
প্রতিটি আলোর বিভ্রমে তোমার উপস্থিতি থাকবে ।
শুন্যতা উড়ে আসবে তোমার কাছে থেকে আমার কাছে ,
সাদাকালো মেঘে কুয়াশার চাদুরে জড়িয়ে বিদায় নেবো ।
শুধু চাইবো, পাখা ঝাপটানো পাখির ডানার বিকেল তোমাকে ছুঁয়ে যাক ,
দুঃখ যেন তোমার বাসার ঠিকানা খুঁজে না পায় ।



সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×