আজ আমার জন্মদিন !এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম,আজ সেই দিন !আমি নিজেও এ বিষয়ে অবহিত যে, জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই কোন গুরুত্ব বহন করে না !!
কালের অথৈ গহবরে নিমজ্জিত হয়ে থাকা বেশ কয়েক বছর আগের এমনি একটি দিনে আমি পৃথিবীর আলো বাতাস প্রথম স্পর্শ করি !নিশ্চয় সেইদিনের জন্ম ক্ষণে আমি গলা ফাটিয়ে কান্না করেছিলাম আর তখন আমার বাবা মা আমার কান্নাকে উপেক্ষা করে হাসি মুখে পরমানন্দে আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে অতি ব্যাস্ত ছিলেন !
আমার মুখে কান্না ছাড়া তখন আর কোন ভাষা ছিলোনা !
ছলছল চোখে চারিদিকটা একটু পরখ করে নিয়েই যেনো আবার সেই কান্নাতেই মগ্ণ হতাম !
কারন,তখন কান্নাই ছিলো আমার একমাত্র ভাষা !
তখন হয়তো আমার বাবা মা আমার কান্নাকে ক্ষুধার সংকেত হিসেবে ভেবেনিয়েছিলো !তাই কোন খাবার আমার উপযোগী সেটা যোগাড় করতেই তারা ছিলেন মরিয়া অথচ তারা কেউই প্রশ্ন করেনি আমার কান্নার পেছনে কি রহস্য জমা ছিলো !?
আমি হয়তো সেদিন কেদেছিলাম এইভেবে আমাকে যে এই পৃথিবীতে স্থানান্তর করা হল তা আমার জন্য মোটেই বাস যোগ্য নয়,আমিতো আমার পূর্বের স্থানেই ভালো ছিলাম !
কোন ভুলে জোর করে এই কষ্টের হাহাকারময় এক বীভৎস্য ধরণীতে আনলে ?
এই বিশাল এক প্রশ্নের মুখোমুখি হতেই যেনো কেঁদে ফেলতাম আবারো !
আমিতো আর ধূলোয় জমে পড়ে থাকা কোনো ক্যানভাসে রংতুলির আচড়ে আঁকা মানুষ নই !তাইতো চলন্ত সময়ের সাথে তাল মিলিয়ে আমার ক্ষুদ্র শরীর্টাও আস্তে আস্তে বাড়তে শুরু করলো !
এভাবে দিন গড়িয়ে সপ্তাহ,সপ্তাহ গড়িয়ে মাস,মাস গড়িয়ে বছর যেতে থাকলো আর আমার বয়স বাড়ার সাথে সাথে আমিও অনেক বড় হতে থাকলাম !
আজ আমার জন্মদিন।একটা সময় ছিলো যখন আমি এই পৃথিবীর কোন কিছুই জানতাম না।
যদিও এখোনো অনেক কিছুই জানিনা !
কেননা সেই সময়ে জানার পরিধি ছিলো অল্প আর তার চেয়েও অল্প ছিলো আমার মনের প্রশ্নগুলো।
শৈশব হারিয়ে যেতে যেতে শেষ হতে লাগলো আমার অনেক স্বপ্ন কিংবা তীব্র ইচ্ছাগুলো!সময়ের সাথে সাথে আমিও পাল্টাতে শুরু করি,নতুন নতুন আশাকে পুজি করে প্রতিদিন নতুন করে পথ চলতে চেষ্টা করে যাই !
আমি বড়ই ধৈরয্যহীন !এই কথাটি শুধু আমার বাবা-মা ই নন আমার কিছু কিছু প্রিয়মানুষও বলেন !
কখনোই কোনদিন আমি আমার স্বপ্ন কিংবা আশার সর্বোচ্চ শিখরে যেতে পারিনি আমার অধৈরয্যতার জন্য !
আর হয়তো কোনদিন যাওয়াও হবে না !
অতীতে কতটা কি করেছি তা আর হাতের আঙ্গুলে গুনতে চাই না, শুধু জানতে চাই অতীত জীবনে যে দিনগুলো ফেলে এসেছি তা কি আর ফিরবার নয় !?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




