somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমায় নিয়ে দেখা স্বপ্ন

২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হটাৎ কেউ একজন শীষ দিল ।
এইরকম অসাধারন
পরিবেশে কোথা থেকে যে এইসব
উটকো লোকের উদ্ভব হয় । দেখলেই
গায়ে জ্বালা ধরে যায়। লোকটার
পরনে ময়লা লুঙ্গি,আর সাদা একটা সেন্টু
গেঞ্জি যার কয়েকজায়গায় বায়ু চলাচলের
রাস্তা তৈরি হয়েছে। হাতে একটা মেসয়াক
নিয়ে দাঁত মাজছে আর
বিশ্রী ভাবে আমাদের
দিকে তাকিয়ে হাসছে । তুমি বিরক্ত
হয়ে জিজ্ঞাস করলে ,”লোকটা কে ? চেন
তাকে ?”
আমি কি করে চিনব
আমি লোকটাকে কেন এই জায়গাটাকেও
চিনি না । তুমি বললে তাই তোমার হাত
ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি । কোন
রাস্তায় যে এসেছি তাও ভুলে গেছি । আর
ভুলবো না কেন এই রকম এক জায়গায় তোমার
সাথে ঘুরতে এসে সব কিছু ভুলে থাকা যায় ।
সারি সারি ফলের গাছ। আম , কাঁঠাল ,
পেয়ারা , লিচু আরও কত রকমের গাছ । একটু
দূরে দূরে ফুলের বাগান । আর বাগানের
বৈশিষ্ট্য হল বাগান জুরে ছেয়ে আছে অসংখ্য
সাদা ফুল । বেলি , টগর , হাস্নাহেনা সহ
আরও অনেক ফুল তীব্র সৌরভ ছড়াচ্ছে ।
শুনেছি সাদা ফুলের সৌরভ সবচেয়ে তীব্র হয়
। কারন বেচারারা তাদের এই সৌরভ দিয়েই
বংশ রক্ষা করে ।এই সৌরভেই পাগল
করে মৌমাছিদের । আমার তো কোন গন্ধ
নেই, রঙ নেই। তোমাকে পাগল করার কোন
যোগ্যতাই আমার নেই । কিন্তু আমি তোমার
জন্য পাগল ।
তুমি আমাকে ভালোবাসো কিনা তা আমি জ
ানি না । কিন্তু আমি এটা জানি তোমার
দিকে অপলক তাকিয়ে থাকতে আমার ভাল
লাগে, তোমার মুখে কথা ভাল লাগে,
তোমার আনন্দ ভাল লাগে , তোমার রাগ
করা ভাল লাগে, সারা জীবন হাতে হাত
ধরে একসাথে চলতে ইচ্ছা করে , একদিন
না দেখলে কোন কিছুতে মন বসে না , তোমার
সাথে অন্য কারো কথা বলতে দেখলে রাগ
লাগে । এই অনুভূতি গুলো যদি ভালবাসা হয়
তাহলে তোমায় আমি ভালবাসি ।
হেঁটে যেতে যেতে দেখি রাস্তা জুড়ে অসংখ্য
কাঁচা আম মনে হয় গত রাতের ঝড়ে এইসব
আমের অকাল পতন হয়েছে । তোমার আবার
কাঁচা আম খুব প্রিয়। প্রবল উৎসাহ
নিয়ে তুমি আম কুড়ানো শুরু করলে । তোমার
পিছন পিছন আমিও আম কুড়াতে লাগলাম ।
এমন সময়ই ওই উটকো লোকের আবির্ভাব ।
প্রথমে মনে করেছিলাম বাগানের
মালি বা গার্ড এই জাতীয় কিছু হবে । কিন্তু
এখন আর তা মনে হচ্ছে না ।
লোকটা আবার শীষ দিল । এবার
শীষটা কেমন যেন চেনা চেনা লাগছে ।
হ্যাঁ শীষটা তো ফ্লোরিডা ব্যান্ডের হুইসেল
গানের শীষ। আর সহ্য করা যায় না।
আমি লোকটার কাছে গেলাম।
শীষটা ধীরে ধীরে তীব্র হচ্ছে । হঠাৎ
কিচির মিচির বাজরির শব্দ । চোখ
খুলে দেখি আকাশ কিছুটা আলোকিত হয়েছে।
ফোন এসেছে আমার ফোনে ।
স্বপ্নটা ভেঙ্গে গেল।
আমি আবার তোমার সাথে সেই
আচেনা শহরে যেতে চাই ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×