ভোঁতা অনুভূতি
২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কিছুদিন ধরে অচেনা নাম্বার থেকে ক্রমাগত মেসেজ আসছে । মেসেজে কোন বাজে কথা নেই, ঠিক রোমান্টিক কথাও নেই বেশ ভাল মন্তব্য । বেশ কয়েকবার ফোন করেছিলাম ফোন ধরে না কিংবা লাইন কেটে দেয়।
এই ক্রমাগত মেসেজে বিরক্ত কিছুটা হচ্ছি কিন্তু একেবারে খারাপ লাগছে না ।মরিচা ধরা পুরনো অনুভূতিকে কেমন যেন ঘষে মেজে সচল করে দিচ্ছে । সেই সব দিনের কথা মনে পরে যখন হাতে প্রথম মোবাইল নেই । সারাক্ষন মোবাইল হাতে নিয়ে অপেক্ষা একটি নাম্বারের। হটাত যদি দেয়ালের টিকটিকিটা টিক টিক করে ডেকে উঠতো চমকে উঠতাম এইবুঝি মেসেজ আসলো।ঠিক চমকে উঠার মত কোন উপাদান সে মেসেজে ছিল না। তবুও চমকে উঠতাম, হৃদস্পন্দন বেড়ে যেত । রাতে ঘুমানোর সময় বালিশের নিচে মোবাইলটা রাখতাম । ঘুমের ঘোরে হটাত জেগে উঠতাম মনে হত মোবাইলে ভায়ব্রেসন হচ্ছে । একবার ঘুম ভেঙ্গে গেলে আর ঘুমাতে পারতাম না সেই নাম্বারধারীর কথা ভাবতাম।
আবার মেসেজ। একবার ভেবেছিলাম ফোন ধরলে বেশ কিছু কঠিন কথা শোনাব। কিন্তু কি দরকার কেউ হয়ত মোবাইল ফোন কোম্পানি থেকে ফ্রি মেসেজ পেয়েছে। বেচারার মেসেজ পাঠানোর কেউ নেই তাই হয়ত আমাকে পাঠাচ্ছে ...... পাঠাক...... অন্তত আমার অনুভূতিটা সচল হোক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন