মোবাইলের ইশারা করছে ...
মেয়েটা খুবই ভাব নিল ... তার চেহারা দেখে মনে হল... আশে পাশে কোথাও শুটকি মাছের গন্ধ বের হচ্ছে কিন্তু সে নাক ধরছে না পাছে তার ইজ্জত পাংচার হয় ।
মুরাদ আবার ইশারা করল , একি রি অ্যাকশন ...
এবার সে সাহস নিয়ে মেয়েটার কাছে গেল ...
-এক্সকিউজমি আপু।
-জি বলুন
-আপনি না অনেক সুন্দর
-জি আমি জানি
-আপনার হাসিটা আর সুন্দর
-সেটাও জানি অন্য কিছু থাকলে বলুন ।
-নাহ থাক অন্য কিছু বলার নাই শুধু জানতে চাই
-কি জানতে চান ?
-আপনার নাম ?
-আমার নাম আপনাকে বলব কেন ?
-তাও তো ঠিক । তাহলে এই ফোন নাম্বারটা রাখুন।
-আজিব আমি কেন আপনার নাম্বার রাখব।
-আসলে আমি মেসে থাকি তো তাছাড়া আপনাকে ভাল টাকা দেয়া হবে।
-অসভ্য
-ছি আপনি যা ভাবছেন তা নয় । আসলে আমাদের একজন কাজের বুয়া খুবই দরকার আর আপনাকে সেই রকম মনে হল কিনা তাই আপনার কাছে আসা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



