তিনটি ডাহুক করছে ছটফট শিকারীর ফাদে পরি,
এখনই তাতের খাচায় পুরিবে আনন্দ উৎসব করি।
পাখির আশা আকাশে উরা হয়েছে তার শেষ,
উঠছে বাজি করুন ডাকে সেই সে দুখের রেশ।
নাইতো তাদের বাচার উপায় একি দশা হায়,
বুকেতে তারা দুঃখ বাধিঁয়া আকাশের পানে চায়।
একদা ঐ নীলাকাশ কতইনা আপন ছিল,
হায়রে মানুষ আজকে তাতের সব কারিয়া নিল।
নির্দয় লোক আর দিলনা উড়িতে আকাশে,
দুঃখের ভারে পাখিগোলুর মুখ হয়েছে ফ্যাকাশে।
খাঁচায় ভরিয়া ডাহুক তিনটি লইয়া শিকারী গারে,
হাটে আনিয়া দরদাম করি বেচিয়া দিল তারে।
খরিদ করিয়া বেজায় খুশি, শিশুর আনন্দের লাগি।
পাখিরা করে মুখ চাওয়া চাওয়ি হায়রে অভাগী।
খাঁচায় পরিয়া বেচারা পাখির দুঃখ গেল বারি।
ফ্যালফ্যাল করিয়া চাহিয়া থাকে দেখিয়া গাছের সারি।
আটকা পরিয়া পাখি ভুলিয়া গেছে গান,
এখন তাদের করুন ডাকে ঝড়ছে অভিমান।
(মোঃনাজমুল হক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




