বন্ধু আমি জানাই তব মোর গায়ের নিমন্ত্রণ।
তোমায় নিয়ে শুরু হবে সবুজ পল্লী ভ্রমন।
তোমার লাগি আনব গাথি লাল হলুদের মালা,
দুপুর গড়িয়ে আসবে তখন কুসুম অদিত্য ভেলা।
দীঘল দীঘি পার হব যে ভাসিয়ে শখের তরী,
তারি পরে রৌনা হব চড়িয়া গরুর গাড়ি।
চলতি পথে দেখবে কত শালিক, টিয়ার ঝাক।
ফিরছে নিয়ে আপন নিড়ে পোকার শট পাখ ।
গরিয়াল ভাই রাখিবে গাড়ি আমার বাটি পারে,
চন্দিকা আলোয় দেখবে তুমি ফুটছে ফুল থরে থরে।
ভোর প্রভাতে উঠিয়া হাটিব শিশির ভেজা ঘাসে।
দেখবে তুমি আদারে ঢাকা যে দিকে তাকাবে পাশে।
হঠাত শুনিবে গাইছে পাখি মিষ্টি মধুর সুরে ,
সূর্যিমামা হাসিবে উঁঠি রাতের আদার ফুরে ।
চোখ হারাবে সরিষা ক্ষেতে হলুদ উরানী দেখে ,
দেখব তব সবুজ পাতা রোদ যে কচি মেখে।
চুখ ধাধানো ফসল মাঠে সরিষা ক্ষেতের বাকে ,
ডাকব তব হাত বাড়িয়ে হলদে ফুলের ফাখে ।
গ্রামটি মোদের দেখাবো তোমায় সারাটি দিন ভরে।
তবুও তুমি ঘুড়িতে চাইবে ক্লান্তিটুকু ঝেড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




