সত্যের বাহক
আমি মহা সমুদ্রের উত্তাল তরঙ্গ
দুকুল ছাপিয়া চলি
ভাসিয়ে নিয়ে যাই সকল অসুন্দর, দুঃক্ষ, জরা ও ব্যাধি
আমি ধ্বংস করি অসুন্দর যত অহংকার আর দম্ভ
প্রতিষ্ঠা করি সুন্দর আর সত্য ন্যায়ের পথ
আমি ভয় করি নাকো রক্ত চক্ষু কারো
কোন বাধা আর অত্যাচার
আমি সত্য কথা বেল যেতে চাই
আসুক বাধা যত বার
আমি চির অসত্য চির অকল্যানের হিমালয়সম সম বাধা
আমি রক্ত ঝরাব জীবন বিলাব
ভয় করি না কারো থাবা
আমি কেয়ামত কালের ভয়ংকর ধ্বংস
সব অসুন্দরের তরে
ধ্বংস করি সব কিছু আমি নতুন গড়ার তরে
আমি প্রলয়ংকারি ভুমিকম্প
আমার কারনে থর থর কাপে
যত অত্যাচারি আর ভন্ড
আমি মরুভুমি সম
মরুভুমি যেমন শুসে নেয় সব মহা বুভুক্ষের মত
আমি তেমিন করিয়া শোসন করি আছে অন্যায় যত
আমি ভয়ংকর, অশুভ শক্তি
সকল অসুন্দরের কাছে
চির অদম্য মোর চলন শক্তি
আমায় রুখিতে পারিবে না কেউ
যতই হোক সে অসিম শক্তি
হয় যদি সে অসুন্দরের বাহক
আমি চলিতে আছি, থাকিব চলিতে
অসুন্দরকে শেস করিতে
যত দিন না হয় প্রতিষ্ঠীত এ ধরায়
সত্য ও সুন্দরের জয়গান
আমায় দেখে মনে হয় তোমার, আমি বুঝি খুব ভয়ংকর
আমি ফুলের মত সুবাস বিলাই
মায়ের স্নেহের পরশ বুলাই
আমি সত্যের জন্য চির নমনীয়
সত্য যদি ভালবাস তবে এসো আমার সাথে
চলিতে চলিতে বিলাব তা মোরা এই দুনিয়ার মাঝে ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


