somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মকথন -৬

১৩ ই জুলাই, ২০১০ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

13th july,10
2250




আজ অনেকদিন পর আবার লিখতে বসলাম ।


একদিন কেন লিখিনি ?

আসলে হয়ে ওঠেনি ?

নাকি লিখতে ইচ্ছে হয়নি ?

নাকি লিখবার সুযোগ পাইনি ? লিখতে পারিনি ?

নাকি লিখতে ভুলে গিয়েছিলাম ?



যেকোন কিছুই হতে পারে । আবার হয়তো এগুলির কোনটাই আসল কারন নয় । আসলে কেন এইকদিন লিখিনি সেটা খুব বেশি important না ।
নাকি important ?



World cup football শেষ হল । নতুন এক champion দেখলাম এবার ।

মন খারাপ হয়েছিল semifinal দেখে । স্পেন জার্মানিকে কোন সুযোগ না দিয়েই match টা হেসে-খেলে জিতে নিল । পুরো tournament এ যে জার্মানিকে দেখলাম , semifinal এ গিয়ে তাদেরকে আর খুঁজেই পেলাম না । match এ ছিল অবশ্য খানিক সময় , কিন্তু তা যথেষ্ট ছিল না । নির্ধারিত সময় শেষে হতাশাজনক একটা পরাজয়ই কেবল দেখা গেল । তৃতীয় স্থান নির্ধারনী match এ অবশ্য জার্মানিকে পাওয়া গিয়েছিল । খর্বশক্তির জার্মানিই হারিয়ে দিল উরুগুয়েকে । সান্ত্বনাসূচক তৃতীয় স্থান পেল তারা আরকি । আরেকটা সান্ত্বনা পেলাম মুলার golden boot পাওয়াতে ।

এরপর আর final match এ আমার তেমন আগ্রহ ছিলনা । তবুও final বলে কথা । দেখলাম । দেখলাম স্পেন এর জয় । জয়ের পর ক্যাসিয়াসের আনন্দের কান্না । নেদারল্যান্ডের এত কাছে এসেও না পাবার কান্না । স্প্যানিশদের বিজয়ের আনন্দ । Europe champion রা এবার বিশ্বটাকেও জয় করে নিল ।



World cup তো শেষ । এবার ? এবার কি নিয়ে বাঙ্গালী আবার মাতামাতি করবে ?


English দেরকে বাংলাদেশ প্রথমবারে মত যেকোন ধরণের cricket এ হারালো । দেখে ভালো লাগল । কিন্তু আসল চিত্র পরের match এই আবার দেখা গেল । এরা বাঘের বাচ্চাই রয়ে গেল । বাঘ আর হলনা ।



আজও বরাবরের মতই দুপুরবেলা ঘুম থেকে উঠলাম । তিনটের পর আর ভালো লাগছিল না । মন খুব খারাপ ছিল । একটু refreshment এর দরকার class এও যেতে পারবনা আজ । maths করা সম্ভব না । ডাক দিলাম এক বন্ধুকে । এলো । কিন্তু ঘরে ভালো লাগেনা । শেষে বের হলাম বাসা থেকে । কিন্তু কোথায় যাব জানিনা তখনো । অবশেষে ঠিক করলাম হাঁটাই বড়ং ভালো । শুরু করলাম উদ্দেশ্যবিহীনভাবে হাঁটা । শুরুতে হাঁটতে খারাপ লাগছিলনা । একটু যেন ভালোই লাগছিল । কিন্তু কিছু সময় পরেই শুরু হল বিপত্তি । রাস্তায় জায়গায় জায়গায় কাদা জমে আছে । তার সাথে আছে পানি । একসাথে কাদা-পানি । এই কাদা-পানি থেকে নিজেকে বাঁচিয়ে হাঁটতে থাকলাম । রাস্তায় অনেকের সাথেই দেখা হল । দাঁড়িয়ে কথা হল । কিন্তু হাঁটা আর থামল না । হাঁটতে হাঁটতেই চলে গেলাম আমার school এর সামনে । মানে s.s.c পরীক্ষার আগে শেষ যেই school এ পড়েছি আর কি ! আল্লাহর দয়ায় school কম পাল্টাইনি । যাহোক , school এর সামনে গিয়ে কি মনে হল ভাবলাম ভেতর থেকে ঘুরে আসি । অনেকদিন যাওয়া হয়না । আজ একটু ঘুরে দেখা হবে । তো গেলাম ভেতরে ।

অনেকদিন পর school এ ঢুকে ভালই লাগল । সেই পরিচিত school gate , building , মাঠ , corridors , classrooms , পরিচিত মুখগুলি । সেই পরিচিত school uniform এ ছাত্ররা , যেই uniform এ এক সময় আমিও class করেছি । সেই পরিচিত corridors যেখান দিয়ে একসময় আমিও হেঁটেছি , দৌড়েছি । সেই পরিচিত classrooms , benches , যেখানে বসে class করেছি । দেখলাম ছেলেরা এখনো বোতল দিয়ে football খেলে । পরিবর্তনও চোখে পড়ল কিছু । দেখলাম সব ছাত্রের গলাতেই ID card ঝুলছে । আমাদের সময় ID card কি জিনিস তাই জানতাম না । school building অনেক জায়গাতেই অসমাপ্ত ছিল । সেসব জায়গার কাজ দেখলাম ভালোভাবেই শেষ হয়েছে । building এর গায়ে নম্বর দেয়া হয়েছে । এমনকি gate গুলোতেও নম্বর দেয়া দেখলাম । hostel টা আলাদা করা হয়েছে একটা gate দিয়ে । ছোট ছোট অনেক পরিবর্তনই দেখলাম । তবু সব মিলিয়ে যেন সেই আগের school টাকেই খুঁজে পেলাম ।

খুব বেশি nostalgia তে আক্রান্ত হবার আগেই বেরিয়ে এলাম school থেকে । আবার হাঁটা শুরু করলাম । আবাএ সেই কাদা বাঁচিয়ে হাঁটা । পথে এক মসজিদে নামায পড়ে নিলাম । এরপর হাঁটতে হাঁটতেই চলে গেলাম ধানমন্ডিতে । সেখানে আরেকজনকে পাওয়া গেল । ক্ষুধা ছিল । এক জায়গাতে বসে তিনজন তেহারি খেলাম । এরপর গেলাম pool খেলতে । সেখানে আরো অনেককে পাওয়া গেল । খানিক্ষণ খেললাম । আড্ডা দিলাম । এরপর আবার বের হলাম । এবারো হাঁটতেই থাকলাম । তবে এবার হেঁটে বাসাতে ফিরলাম ।



মোটামোটি এই হচ্ছে আজকের diary ।



খুব একটা খারাপ না ।



এখন বাকি সময় কি হয় দেখা যাক ।





নীল.১৭
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ রাত ১১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×