হাদীসে আছে, মুনাফিকের কয়েকটি সুস্পষ্ট লক্ষণ আছে, যেগুলো দেখে তাদেরকে চেনা যায়। এর মধ্যে একটি হচ্ছে - যখন কারো সাথে কলহে লিপ্ত হয়, তখন আশ্লীল অশ্রাব্য বাক্য ব্যবহার করে।

খালেদা জিয়ার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘কারও জন্ম হলে হুজুর ডেকে আজান দিয়ে সবাইকে জানানো হয়। কিন্তু কারও জন্ম যদি ডাস্টবিনে হয় তাহলে তার ১০টা জন্মদিন থাকতে পারে। মিথ্যা জন্মদিন পালন করেন বলেই খালেদার দেশপ্রেম নেই।’
রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে মতিয়া বলেন, ‘বিকৃত মানসিকতা নিয়ে তিনি নকল জন্মদিন পালন করে আসছেন। সৈয়দ আশরাফ অনুরোধ করে মানা করলেন, কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বৈধ জন্মদিন হলে একটা হয় আর ডাস্টবিনের তোয়ালে পেঁচানো শিশুর একাধিক জন্মদিন থাকতে পারে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনতার রায় নিয়ে ক্ষমতায় এসেছে। যতদিন পর্যন্ত দেশ থেকে জঞ্জাল দূর না হবে ততদিন তাদের বিরুদ্ধে লড়ে যাবো। এই অপশক্তিকে বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না। এ ভূখণ্ডের প্রতি যাদের দরদ নেই তাদের রাজনীতি করার অধিকার নেই।’
আওয়ামী লীগের এ নেত্রী বলেন, ‘ক্ষমতায় থাকতে তারা (বিএনপি) বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে, ক্ষমতায় না থাকলেও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকে।’
খালেদা জিয়ার উদ্দেশে মতিয়া বলেন, ‘আপনার পেয়ারে পাকিস্তান ডুবছে। আরও ডুববে। কিন্তু আমরা তা চাই না। তারা যে খেলায় মাতছে, সেই খেলায় কখনও আওয়ামী লীগ পড়বে না, খেলবে না। আপনার দলই এ খেলায় পড়বে।’
তিনি বলেন, ‘এদেশে যার যার ধর্ম তার তার কাছে। এখানে রাষ্ট্র প্রতিপালক। কেউ নিপীড়ক হবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



