somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মান্না কাহিনী। আওয়ামী লীগের এক ঢিলে তিন পাখি শিকার 8-| 8-| 8-|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দুইদিন ধরে টিভি এবং পত্রপত্রিকার খবরগুলো রীতিমত তোলপাড় করে ফেলেছে অজ্ঞাত এক যুবকের সাথে মাহমুদুর রহমান মান্নার তথাকথিত ফোনালাপ এবং ের সিক্যুয়েল সাদেক হোসেন খোকার সাথে তার অডিও রেকর্ড। এমনিতে এসব অডিও রেকর্ডের তেমন কোন গুরুত্ব নেই, কিন্তু এর সঙ্গে সেনাবাহিনী ইস্যু জড়িয়ে যাওয়াতেই সবাই নড়েচড়ে বসেছেন।

বলাবাহুল্য, আওয়ামী লীগ দেশের এমন একটা দল, যারা সবদিক থেকেই ব্যাপক সুবিধায় আছে। সমস্ত মিডিয়া তাদের পক্ষে, আওয়ামী লীগের অনুগত একদল সুশীল বুদ্ধিজীবী দল আছে, যারা রাতকে দিন করতে দিনরাত ব্যস্ত, প্রয়োজনমত তারা জনগণকেও উত্তেজিত করতে পারে - যখন তারা সরকারে থাকেনা। তাদের পরীক্ষিত ইসলাম বিরোধী তৎপরতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের প্রতি অনেকটাই সহানুভিতিশীল। আর সবার উপরে তো ভারতদেব আছেনই - যেকোন বিপদ-আপদে ছায়া হয়ে আওয়ামী লীগের মাথার উপর মহীরুহের মত দাঁড়িয়ে আছে।

কিন্তু এত কিছুর পরেও আওয়ামী লীগের একটা ব্যাপক ভয়ের জায়গা আছে। আর সেটি হল সেনাবাহিনী। দেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ নেতারা যখন দেশটাকে বাপের সম্পত্তি মনে করে অবাধে লুটে পুটে শেষ করে দিচ্ছিল, রক্ষী বাহিনী আর মুজিব বাহিনীর তান্ডবে দেশের মানুষের যখন দিশেহারা অবস্থা, সেই সময়ে দেশের মানুষকে সেই অসহনীয় অবস্থা থেকে উদ্ধার করেছিল কিছু 'বিপথগামী' ও 'উচ্চাকাংখী' সেনা সদস্যই - আর কেউ নয়।

আবার দেখুন না, ২০০৭ সালের ২২শে জানুয়ারী ঘোষিত নির্বাচনে যখন বিএনপি এককভাবে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছিল, ভারতের সাহায্য নিয়েও যখন দেশে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব হচ্ছিল না, তখন আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে আসে এই সেনাবাহিনী - রাষ্ট্রপতিকে দিয়ে ১/১১ তে জরুরী অবস্থা ঘোষণায় বাধ্য করার মধ্য দিয়ে।

কাজেই সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কে আওয়ামী লীগ ভালভাবেই ওয়াকিবহাল। এইসব পেট্রোল বোমা মার্কা আন্দোলন, বা বান কি মুনের তৎপরতা কোন কিছুই কাজে আসবেনা, যদি না সেনাবাহিনী নাক গলায়। একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব দেশের রাজনৈতিক পাশার দান উলটে দেওয়া।

তাই সেনাবাহিনীকে একটা ঝাড়ি দেবার দরকার হয়েছে। সেই সঙ্গে দরকার হয়েছে জনগনের সমর্থন পাওয়া বিএনপিকেও একটা শিক্ষা দেওয়া। সুশীল সমাজের মধ্যে মান্নাই যেহেতু আওয়ামী লীগের একমাত্র প্রতিনিধি, তাই তাকেই বলির পাঁঠা হিসেবে ব্যবহার করে সরকার একই সাথে বিএনপি, সেনাবাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘকে একটা কড়া ডোজ দিয়ে দিল এবং বুঝিয়ে দিল, গণতন্ত্র রক্ষা এবং তৃতীয় শক্তির উত্থান রোধে আওয়ামী লীগের জন্য ক্ষমতায় থাকা এখন কতটা জরুরী।
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×