বেশ কিছু পুরনো চিঠি, আজ খামে বন্দি,
শেলফের এককোণে ধুলোর আস্তর,
কেউ হয়তো লিখেছিল মানুষটার কাছে,
তারপর কেটে গেছে সতেরোটি বছর, নির্বাসিত, একাকী,
শেষ কবে ঐ দূরালাপনি বেজেছিল তারও মনে নেই,
সবাই ভুলে গেছে,
সময়ের অতীতে,
প্রৌঢ় হৃদয়,
কখনো হয়তো শুন্য মরুভুমি,
হৃদয়, সেখানে বালির নীরবতা,
মস্তিষ্কের ধূসর কোষেরক্ষমতা ফুরিয়ে এসেছে,
সতেরোটি বছর,
সুদূর অতীতে হারিয়ে যাওয়া মিথ্যে যৌবন,
শরীরটাকে ইদানিং ক্যাডাভার মনে হয়,
বয়সের ভারে চুলে পাক ধরেছে,
কিন্তু সময় হয়নি তার,
সুখী গৃহিণীর ঘরকন্নায় ব্যস্ত।
আমি কী এখনও ভালোবাসি তাকে,
নিজের ভিতর থেকেই প্রশ্ন আসে,
আজ বৃদ্ধ ইলেকট্রন গুলো,কক্ষপথ হারায়,
ভালবাসতাম, কোনও একদিন,
সে-ও কি আমায়,
আজো ভালোবাসে নাকি?এর উত্তর হবে?
জানা হবে নাহ আর কোনদিন,
জীবনের শেষ পথ থমকে গেছে,
বুকের ভিতর প্রচণ্ড আঘাত,
আর...র...র...র..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



