somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোশের আড়ালে

২৬ শে জুন, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৫৭ : :

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সব সময় কয়েকভাগ ভাগ লোক থাকেন। এক ভাগ বিশ্ববিদ্যালয প্রশাসনের পক্ষে। আর ভাগ বিপক্ষে। নীরব থাকেন আমর মত কিছু। যারা ‘বুদ্ধিমানের’ ভাব ধরা বোকা! বোকা বলছি এ কারণে যে তারা কেবল খেটেই যায়, কিছু পায় না। পেতে চায়ও না। তবে এ বোকাদের মাঝে মাঝে কেউ ধোকা দেয়। বিশেষ করে সিনিয়ররা এদের ধোকা দেন।

বিশ্ববিদ্যালয় রিপোর্টিংয়ে আমাদের একজন সিনিয়র, সে সময় একটা নিউজের বিষয়ে আমাকে আটকানোর পরামর্শ দিয়ে বললেন, স্যার খুব ভালো মানুষ। ফরহেজগার। বিপদে পড়লে জায়নামাজ নিয়ে বসে পড়েন। আমি কতটা বোকা ছিলাম যে, সে সময় ওই বড় ভাইয়ের কথা বিশ্বাস করে তাকে কিছুটা ছাড় দিয়েছিলাম। ঘটনার কয়েক বছর পর যখন আমি টেলিকম রিপোর্টার, তখন একদিন ওই স্যারের সাথে আমার ঢাকা কাবের সিনহা লাউঞ্জের সামনে দেখা। পরে জানলাম উনি নিয়মিত সুরা পান করার জন্য ঢাকা কাবে আসেন। তার নাকি সুরা পানের একটা লাইসেন্সও আছে। আমি বিস্মিত হই না, কারণ আমাদের মধ্যে ধর্মকে পুঁজি করে মানুষকে ঠকানোর একটা প্রবণতা অনেক আগে থেকে আছে, এখনো এটি চলছে। পারবিারিক গন্ডি থেকে জাতীয় রাজনীতি এমনকি বিশ্ব রাজনীতিতেও এর একটা ভালো উদাহরণ আমরা দেখি। তাই ওবামাকে বাইবেলে হাত রেখে বিশ্বব্যাপী মার্কিন নিরাপত্তায় মানুষের রক্ত চুষতে দেখা যায়। সত্যি সেলুকাস! বিচিত্র এ দেশ, মহাদেশ এবং বিশ্ব।

ঢাকা কাবের দুয়ারে আমাদের আরো অনেক নামি দামি শিক্ষকের সাথে আমার বা অন্য অনেকের দেখা হয়েছে। এখানে সব দলের শিক্ষকই আছেন। সেখানে যাওয়াটা পাপ বা যাওয়া মানে সুরা পান সে কথা আমি সেটা বলছি না, বা সেখানে যেতে কাউকে মানাও করছি না। কেবল বলছি মুখোশটা খুলে সোজা হয়ে দাঁড়ালে মানুষের সম্মান বাড়ে, কমে না। এটা অন্তত বিশ্বাস করতে হবে।

বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষকদের জীবনটা অনেক কষ্টের। তারা অনেক কাঠখড় পুড়িয়ে মানুষ হন, আর তাদের ছেলে মেয়েরা নষ্ট হন নানা কারণে। আমরা যারা আগে পুঁচকে সাংবাদিক ছিলাম, এখন বাবা হয়েছি, আমরা সবাই জানি সন্তানকে সবাই সুখে রাখতে চান। সে জন্য সবারই চেষ্টার অন্ত নেই। কিন্তু নিজের সন্তানকে কেবল ভালোবাসা দিয়েই রেখেছেন অনেকে, তাই তাদের সন্তানরা পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যান। জড়িয়ে পড়েন নানান অপরাধে।
মাদকসহ একবার তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান বিভাগের এক ম্যাডামের ছেলে ধরা পড়েছির ক্যাম্পাসে। পরে অবশ্য ওই ডিপার্টমেন্টের এক ছাত্র সাংবাদিকের সহায়তায় খবরের কাগজের হাত থেকে নিস্তার পান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা পুলিশও ছাড় দেয়। তবে সন্তানকে সুপথে ফিরিয়ে আনতে ব্যর্থ হন ওই শিক্ষক। এ রকম অনেক উদারহরণ আছে। বিস্তারিত বলে শিক্ষকদের জীবন নিয়ে কটাক্ষ করার ইচ্ছে আমার নেই। কারণ আমি নিজেও শিক্ষক বাবার সন্তান, আমার দাদা, নানাও শিক্ষক ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×