somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি

২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি : ৫৯ :: বৃষ্টি

প্রচণ্ড বৃষ্টি নামার পর আমরা ভেবেছিলাম, এখন কোথাও একটু ছাউনি পেলে তার তলে মাথা লুকানো যায়। কিন্তু পরে মনে হলো বৃষ্টির জন্য আমরা শ্রীমঙ্গলে। সুতরাং বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করাটাা ঠিক হবে না। ২০০৪ সালের কথা এটা। আমি নিজে সাধারণত বৃষ্টি দেখার জন্য শ্রীমঙ্গল যেতাম, সেবার আমার সাথে আমার সদ্য বিবাহিতা স্ত্রী। আমার মাথায় যে নানা রকমের সিট আছে, এ সম্পর্কে তার জানা ছিল। কিন্তু আষাঢ় মাসে হঠাৎ করে বৃষ্টি দেখার জন্য শ্রীমঙ্গল সত্যি সত্যি যাবো এমনটা তার ভাবনার বাইরে। আমরা ভিজতে ভিজতে হাজির হলাম হীডের বাংলোয়। সারা বিকাল থেকে রাত এমনকি পর দিন সকালেও বৃষ্টিতে ভিজে যাচ্ছিল শ্রীমঙ্গলে চায়ের বাগান। টিলার ওপরে টিনের বাংলোয় সে বৃষ্টির শব্দ টানা বয়ে যাচ্ছে। আমরা দুজনে বসে আছি। সামনা সামনি। বেতের চেয়ারে।

বৃষ্টি উপভোগের জন্য আমি এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলের বারান্দায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে যাওয়া উপভোগ করেছি অনেকবার। কিন্তু সেবার ছিল ব্যাতিক্রম।

শ্রীমঙ্গল এসে ঘরে বসে থাকলে চলবে না, আমরা পরের দিন বিকালে বের হলাম চায়ের বাগন আর মণিপুরী পাড়া ঘুরে দেখার জন্য। রিকশা করে এ ভ্রমণ । বৃষ্টিতে ভিজে যাচ্ছে চায়ের বাগান, ছড়ার ঘোলাটে পানি বাড়ছে, সে সব দেখতে দেখতে আমরা পার করে এলাম পুরো একটা বিকাল। পরের দিন আমরা গিয়েছিলাম বাইক্কার বিলে। বিলের ওপর বৃষ্টি সেই রকম। এমন বৃষ্টি আমি অনেকেবারই দেখেছি। বৃষ্টি নিয়ে আমার বিলাস পুরেনো। আমি কখনো ছাতা ব্যবহার করি না। অন্তত বিশ্ববিদ্যালয় লাইফের শুরু থেকে। আগে ব্যবহার করতে বাধ্য ছিলাম, কারণ বাড়িতে এ সব ব্যবহার না করে জ্বর বাঁধানো যাবে না বলে মায়ের নির্দেশ ছিল। সে নির্দেশ বাধ্যগত সন্তান হিসাবে নিয়মিত পালন করেছি।

চা বাগানের চা পাতার ওপর বৃষ্টির ফোঁটা কিম্বা হাওরে জলের ওপর বৃষ্টির দৃশ্য চোখে লেগে থাকার মত, যে রকম প্রথম সন্তানের প্রথম হাসি কিম্বা মায়ের মুখ লেগে থাকে চোখের পাতায়। ঠিক সে রকম। দুটোরই অভিজ্ঞতা আমার হয়েছে। তবে প্রকৃতির এই বৃষ্টি নামক জিনিসটা আমরা বেশি ভালো লাগে। এমনকি প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি রাঙামাটি লেক পাড়ি দিয়েছি অনায়াসে। বর্ষায় যৌবনা লেকে উতল ঢেউ থাকে, সে সাথে ছোট ডিঙ্গি নৌকা মাতালের মত করে চলে এ দিক সেদিক।

কিন্তু ভয় আমাকে কখনো স্পর্শ করেনি। পাহাড়ে, বনে এবং নগরে বৃষ্টির নানা রূপ দেখতে দেখতে বড় হচ্ছি ঠিকই কিন্তু ছোট বেলায় বৃষ্টি ভিজে মাছ মারা আনন্দটা এখন আর নেই। আমাদের গ্রামে অবশ্য এখন মাছ মারার সংস্কৃতি প্রায় উধাও হতে বসেছে। তাই এখন এ সব কেবলই স্মৃতি। আমাদের ছোট বেলায় দেখা বিল এখন আর নেই। নেই জলে টই টম্বুর ফসলা জমি। এখন ইঁটের গাঁথুনি দিয়ে ঘর উঠছে, আসছে নগরে সভ্যতা সেই সাথে কমপ্লিকেটেড মানুষের ভরে যাচ্ছে গ্রাম। এখন নতুন হয়েছে মফস্বল শহর। সেই শহরেও বৃষ্টি নামে, তবে সেই বৃষ্টি এখন আর আগের মত আমাকে আকর্ষণ করে না। তাই এখনো বৃষ্টি দেখতে ছুট শ্রীমঙ্গলে, হীডের বাংলো বাড়িতে বসে থাকি ঝিম মেরে। গরম চায়ে চুমুক দিতে ভাবি সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। বদলে যাবে সবই।

ষাটের পরের কিস্তি গুলো হবে পর্যটন নিয়ে। আমার নতুন জীবনের নতুন অধ্যায়ের গল্প শোনাবো। এতদিন দিন আমার কিস্তি পড়ে যারা নানা রকমের জ্ঞান জাহির করার চেষ্টা করেছেন। তাদের আর বলার কিছু থাকবে না। তাই ভেবে কষ্ট হচ্ছে!!!


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×