সাভারের অধর চন্দ্র স্কুলের মাঠ, ফুলে ওঠা লাশ সনাক্ত করলে লম্বা লাইন। 'কিচ্ছু চাই না- কেবল লাশটা চাই।' লাশ। লাশের জন্য এত হাহাকার আর দেখিনি কখনো।
বাসে আগুন, মানুষের মাংস পোড়ানো গন্ধ- আহাজারিতে ভারি বার্ণ উইনিট। এমন স্বদেশ আমরা চাইনি কখনো।
তবুও ফিরে ফিরে আসে আমাদের ওপর ভোট-ভাত-গণতন্ত্রু- মানবাধিকারের নামে নিপীড়ন। পেশি বহুল প্রিয় (!)রাজনীতিকরা, দয়া করুন- আমরা আম জনতা আর সইতে পারছি না।
অপঘাত মৃত্যু মুক্ত হোক ২০১৪ এবং তারপরের প্রতিটি বছর।
নতুন বছরের পথ চলা হোক আনন্দময়-নিরাপদ।
শুভ নববর্ষ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



