অবিশ্বাস্য রকমের অপেক্ষা, প্রিয়তমা
আমি জানি
বয়ে বেড়ানো সময় আমাকে ক্ষমা করবে
তুমি নও।
দুর্বাঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু
হাওরের পানি....
পৌষ মাসে নেমে আসা ঘণ কুয়াশার বিকাল
এক পা, দু পা করে এগিয়ে আসো তুমি
আবার পিছিয়ে যাও। আবারো এবং চূড়ান্তভাবে তোমার হারিয়ে যাওয়া
অপেক্ষায় থাকি... অবিশ্বাস্য রকমের অপেক্ষা
তার পর- হার মানি, প্রিয়তমা।
তোমার দু হাত মুঠোয় পুরে -আমি
তবুও অপেক্ষায় থাকি।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



