somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইবেন না জিত্তা গেছি... সব রাজনৈতিক দলই বিদেশি গো ... চোষে

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাটা খুব মনে ধইরছে- ভাইবেন না জিত্তা গেছি। কেন্দ্রে যান। ভোট দ্যান। আসলেই তো, জিতে গেছেন ক্যামনে। তয় কতা অইলো ভোট কিন্তু অনেকের নাই। আমার নিজেরো নাই। আগেই টিকিট সেল হইয়া গেছে। এক টিকিটে দুই সিনামার মত অবস্থা। বেলাকেও পাওন যাচ্ছে না। মনে লয় ছবিটা খুব গরম- দেইখাই খইসা পড়বো।

সে যাই হোক- জ্ঞান বিতরণ কর্মসূচী চইলতেছে। সম্বাদিক, রাজনীতিক এমনকি দল প্রধান পরিবারের সদস্যরা জ্ঞান দিচ্ছেন। কূটনীতিক, বিদেশি ও সুশীলদের হস্তক্ষেপ নিয়া কোশ্চেন করতাছেন। কিন্তু এটা হিসাব মিলাইতে পারতাছি না- বিষ প্রয়োগে হত্যা করার অভিযোগ তোলার পরে উর্দি মইন উহ এর বিরুদ্ধে কোনো মামলা অইলো না। উল্টো বেচারা ইউনূস দৌড়ের ওপর।

চাটিগাঁর ইউনূসের লগে কিলিটন ভাইয়ের কি দহরম সেইটা জানি না, তয় হিলারি আফাও তারে কেন যেন বালা জানে। ওবামা তার ভক্ত। সেই লোকটারই পাত্তা নাই। সেইখানে আম্লীগের ভাষায়- নাশকতার ষড়যন্ত্রকারী বিম্পি নেত্রীর বাসার সামনে বালি ভর্তি ট্রাক। কূটনীতিক দেইখা জীবন পাইছিলো। এরপরেও কি আমরা আম্লীগ সভানেত্রী কাম এমপি প্রার্থী কাম প্রধানমন্ত্রীর কতা বিশ্বাস করমু- কূটনীতিক গো টাইম নাই। টাইম আছে!

মজিনা ভাইয়ের শক্ত চোয়ালের দিকে চাইয়া আছে সবাই। খালি বিম্পি না আম্লীগ না জমাত জাতীয় পার্টিও আছে। তয় কতা অইলো মজিনারে বিম্পির স্থায়ী কমিটির মেম্বর ঘোষনার পর আবার তার বাসায় ইমাম সাহেব জমাত করতে গেলেন ক্যামনে।

অভিজ্ঞতা অইলো- সব রাজনৈতিক দল বিদেশি গো ... চোষে। বিদেশি গো না চুইষা যদি দেশি গো একটু আদর কইরতেন, তাইলে এই সব বিপত্তি অইতো না।

তয় এই যে 'চোষা'র বিষয়টা মাতায় ক্যামনে আইলো। আইলো এটা নিয়া আইসে প্রযুক্তি। সেই প্রযুক্তির দুষ নাই। এইটার ব্যবহারের দুষ।
সময় সময় জ্ঞানদান না করে জীবনভর দ্যান, শুনতে বালা লাগে। একবার কইবেন- সংবিধান মানুষের জইন্য্। তাই এইটা চেঞ্জ করন যাইবো। আরেকবার কইবেন- এইটা ক্যামনে বদলায়। কবিরা গুনাহ-কইরতে পারবো না।

'ডকটিন অব নেসেসিটি' এখন আর নাই। বিউটি আফাও নাই। রেনেটা লকও নাই। কিন্তু সময় সময় বিউটি আফা আর রেনেটা গো বাসার সামনে লাইন কারা দ্যান। এইটা মিডিয়ার কইল্যানে আমরা সবাই জানি।

এই সব বাত চিত বন্ধ কইরা আহেন- জলপান করি। গণতন্ত্র, সংবিধান এই সব ক্ষমতার জইন্য। ক্ষমতায় থাকলে গল্প বানানো যায়। ক্ষমতা ছাড়লেও বানানো যায়। তবে দক্ষতার অভাব। একদলে দক্ষ গল্পকার আছেন। আরেক দলের নাই। এই হইলো ফাঁক।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×