বিস্ময়ে বালিকা শিশু :: এরাও মানুষের কাতারে পড়ে!
বিস্ময়ে বালিকা -শিশু
দ্যাখে জন্তুরাও মানুষের মত দেখতে
গামবুট পরে, মর্টার শেল চালায়
পকে জন্ম নেয়া শুয়রের মত কোমার দুলিয়ে
কুত্তার মত চিক্কুর মারে-সৈন্য নামের বিভ্রান্ত জন্তু
বিস্ময়ে বালিকা শিশু
গাজার রাস্তা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় কুড়িয়ে এনেছে কেউ
হসপিটালের বেডে শুয়ে-
চোখ লেগে এলে সে দ্যাখে
হোয়াইট হাউসে কিছু শুয়োর রেড ওয়াইনে চুমুক দিচ্ছে
বালিকা শিশুর কাছে; এ তারই সহোদরের রক্ত!
চিক্কুর মেরে জেগে ওঠে বালিকা শিশু
বলে থামো; অনেক হয়েছে। কে কার কথা শোনে-
ক্লান্ত জানোয়ারেরা একটু জিরিয়ে নিচ্ছে
বাশশা আবদুল্লাহ- শুয়রের কইলজা ফ্রাই ও ইসরাইল সাকী লইয়া মৌজে
মিশরীয়দের কান্দে ওবামার বন্দুক ;হেলে কান্ধে ধরে রাখে ফৌজি
ক্ষমতা, অস্ত্র আর বাণিজ্যের তকমা ঝুলে থাকে মাথার উপর
বালিকা শিশু বিস্ময়ে অভিভূত হয়ে দ্যাখে এরাও মানুষের কাতারে পড়ে!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



