somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলালিংক সিইও সহ ৬ জনকে শো কজ করেছে শ্রম আদালত

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলালিংক সিইও, সিটিও এবং সিসিওকে শো করেছে শ্রম আদালত । ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান তাবাসসুম ইসলাম ১০ দিনের সময় বেঁধে দিয়ে এ শোকজ করেছেন , যাতে 'ভলেন্টারি সেপারেশন স্কিম’ কেন বন্ধ করা হবে না এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, কর্মীদের ছাঁটাই, বদলী , হয়রানি , বেতন বন্ধ রাখা অবৈধ হবে না তা জানতে চেয়েছে শ্রম আদালত ।
মামলার বাদী বাংলালিংক এম্পলয়িজ ইউনিয়ন (প্রস্তাবিত) সভাপতি উজ্জল পাল এবং সেক্রেটারি বখতিয়ার হোসেন ।
শোকজ প্রাপ্তর বাকি তিনজন - সিনিয়র ডাইরেক্টর-এইচ আর, রেগুলেটির এবং লিগ্যাল ।
২৪ ফেব্রুয়ারি ইউনিয়েনর দরখাস্তের প্রেক্ষিতে শ্রম আদালত এ নির্দেশ দেয়ার পাশাপাশি ‘ভলেন্টারি সেপারেশন স্কিম’ হল্ট করারও অস্থায়ী আদেশ দিয়েছে।

তবে শ্রম আদালতের শোকজ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি , অপারেটরটি।
২৯ ফেব্রুয়ারি বাংলালিংক তার কর্মীদের ‘ভলেন্টারি সেপারেশন স্কিম’ সুবিধা নেয়ার শেষ দিন নির্ধারণ করেছিল । এর বেশি সময়ও তারা বাড়াবেন না জানিয়ে দেন অপারেটরটির সিইও এরিক অস ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় শেষ হবে বলে এরিক নিশ্চিত করে বলেছেন, ‘ঘোষিত সময়ের মধ্যেই কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে। এর সময় আর বাড়ছে না।’
সে অনুযায়ী সময় বাডেনি ।
এরিক রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো সমস্যা দেখছি না। কোম্পানি ডিজিটাল হতে যাচ্ছে। পুরানো মোবাইল কোম্পানির ধারণা আর নেই। এখন পরিবর্তনের সময়। গ্রাহক সেবার জন্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। যারা কোম্পানির নতুন পথ চলায় অবদান রাখতে পারবে তাদের জন্য সুযোগ তো থাকছেই।’

কতসংখ্যক কর্মী চাকরি হারাবেন সেই বিষয়ে জানতে চাইলে অপারেটরটির চিফ কর্মাশিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ জানান, সংখ্যা এখনই ঠিক করা হয়নি। ডিজিটাল রূপান্তরের পরিকল্পনায় কোম্পানির প্রয়োজনই এই সংখ্যা চূড়ান্ত করে দেবে।

আর ‘ভলেন্টারি সেপারেশন স্কিম’ নামে কর্মীদের এই স্বেচ্ছা অবসরের অফার যদি নির্ধারিত সময়ে কেউ না নেয়, সেক্ষেত্রে পরবর্তীতে চাকরি হারালে এই স্কিমের সুবিধা আর মিলবে না বলেও জানান শিহাব।

অপারেটরটির কর্মীরা ‘ভলেন্টারি সেপারেশন স্কিম’র সময় জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন। বাংলালিংখ এম্লয়িজ ইউনিয়নের (প্রস্তাবিত) সভাপতি উজ্জল পাল ইনিাডপেনডেন্টকে বলেন, আমরা চাই ‘ভলেন্টারি সেপারেশন স্কিম’এর মেয়াদওও বাড়ানো হোক। তাঃক্ষণিক কোনো সিদ্ধান্ত খুবই মুশকিল।

টেলিকম খাতে চাকুরীর বাজার সঙ্কুচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শীর্ষ অপারেটর ছাঁটাই করার উপর আছে। তারা এখন কেউ চলে গেলে বা বাদ দিলে সেখানে নতুন লোক নিচ্ছে না।
উজ্জলের মতে, টেলিকম কোম্পানিগুলোর আয় বাড়ছে। কিন্তু তারা কর্মী হয়রানি করছে। এটা হতে পারে না।

তিনি জানান, আইন অনুসারে কােম্পানীর চাকুরী বিধিমালা শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হওয়ার কথা। কিন্তু, অধ্যাবধি বাংলালিংকের চাকুরী বিধিমালা শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নয়। বরং যখন খুশি তখন পলিসি তৈরী করা হয়।
তবে এ বিষয়ে বাংলালিংক সিইও এরিক অস বলছেন, তারা শ্রম আইন মেনেই চলছেন ।

মুল খবরের লিঙ্ক : http://www.theindependentbd.com/post/36101
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×