বাঁশখালীতে পুলিশ ও সীমান্তরক্ষী মিলে কতজন মানুষকে খুন করেছে এটার নিশ্চিত হিসাব এখনো মিলেনি।
বিবিসির খবরই যদি আমরা সত্য ধরি, তাহলে ৪ জন মারা গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুসারে নিহতের সংখ্যা ১০ পেরিয়ে গেছে।
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বানানো নিয়ে এ সঙ্ঘাতের খবর দিচ্ছে গণমাধ্যম। সেখানে বিদ্যুৎ কেন্দ্র বানালে লবণ ও চিংড়ি শিল্প ক্ষতিগ্রস্থ হবে বলে গ্রামবাসীর একাংশ বিপক্ষে অবস্থান নিলে, এ নিয়ে সপ্তাহখানেকের উত্তেজনা সঙ্ঘাতে রূপ নিলে গুলি করে মানুষ খুনের ঘটনা ঘটেছে।
--- মানুষ খুন করার পর এবার গ্রামের মানুষকে গেপ্তারে নেমেছে পুলিশ। বিবিসির খবরে আজকে বলা হচ্ছে,'রাতভর গ্রেপ্তার আতংকে গন্ডামারা ইউনিয়নের ঐ গ্রামটি পুরোপুরি পুরুষশূণ্য হয়ে পড়েছে। '
ভাবছি, আর ভাবছি--- মানুষ, মানবজীবন নিয়ে এ রকম তামাশা আদিম জামানায়ও হতো কিনা সন্দেহ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


