নিচের খবরাংশের ওপর এ মন্তব্য: অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই মুখ বন্ধ। চোখ বন্ধ। কান বন্ধ। আফনে বাঁচলে বাপের নাম। বাট কেউ বাঁচতে পারবো না। সবতেরে মরতে হবে।
'কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কামদাপ্রসাদ সাহা বিবিসিকে জানিয়েছেন, প্রথম ময়নাতদন্তে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি এবং কেন তনু মারা গেছে এ বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি প্রথম ময়নাতদন্তকারী কর্মকর্তা।
মি: সাহা বলেন যে তদন্তকারী কর্মকর্তা বলেছেন কিভাবে মৃত্যু হয়েছে সেটার কোনও আলামত তিনি পাননি।
"মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উনি উদঘাটন করতে পারেননি এটাই রয়েছে প্রতিবেদনে। হতেই পারে। সারা পৃথিবীতে এমন হয়"।
"ফরেনসিক মেডিকেলের ভাষায় এটাকে আমরা ‘নেগেটিভ অটোপসি’ বলি। ২-৫% ক্ষেত্রে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়না"-বলেন কামদাপ্রসাদ সাহা।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


