বেশ্যারও প্রেমিক থাকে, তার গলায় চিবুকে
চুমুর নকশা আঁকেতে আঁকতে যার কেবলই মনে হতে থাকে- মেয়েটো কেন, এত লোকের সাথে শোয়
কেন!
নিজেকে সামলাতে পারে না, মনটা খারাপ হয়!
বেশ্যা , কিম্বা যৌনকর্মী, পেশাদার কিম্বা সৌখিন-
যার রূপ আছে, যৌবন আছে, পেটে ক্ষুধা আছে, কামে-শিহরণ আছে...
সংসার হবে অথবা সংসার ছিল
তার কেমন লাগে?
তারও হয়ত কাউকে ভালো লাগে, কারো প্রেমে তার সময় কেটেছিল,
কারো বাহুডােরে একটা সন্ধ্যা, রাত তার কেটেছে অথবা কাটানোর ইচ্ছে ছিল!
শরীরে শরীর ঘেঁষে দাঁড়িয়ে হেলান দিয়ে জোছনা দেখতে ইচ্ছে করেছিল বা করে বা করবে ...
তবুও বেশ্যার প্রেমিক থাকে, বেশ্যার প্রেমিকা থাকে!!
মন আছে... শরীর তো গৌণ.. এ সব লোক কথা... শরীর.. শরীরই প্রধান!
বেচো, উপভোগ করো... ফূর্তি করো
প্রেমিক প্রেমিকারো মোহ ভাঙ্গে..সেখানে যৌনকর্মী!
নতুন কারো সান্নিধ্যে ছোটে... তবুও বেশ্যার প্রেমিক থাকে... ক্ষণিকের জন্য হলেও তার খারাপ লাগে
বিছানা ছেড়ে উঠে গেলে আরেকজন খদ্দরের শরীর চাটবে মেয়েটা ... খদ্দেরও চাটবে তাকে
এভাবে রোজ রোজ..
কষ্ট লাগার কি আছে... আছে
আবেগ এখনো ফুরায়নি বহু মানুষের...
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



