কার মৃত্যু?
-নাবালক ফিলিস্তিনি শিশুর! নাকি মানবতার-
লালচে চুল, বাদামি চেহারা ঢেকে যাচ্ছে, রক্তে।
কাঁদানে গ্যাসের কুণ্ডুলি বানিয়ে প্রতিবাদীর শীরের গুলি করে যারা
তাদেরও বলতে হবে- মানুষ!
ওয়াশিংটন থেকে জেরুসালেম..
মানুষের রক্ত কি উৎসবের লাল কার্পেট বানায়,
কূটনীতির মোড়কে উচ্ছনে যায়-মানুষ,মানবতা,অধিকার!
হতে পারে, হতে পারে, হতে পারে সব!!
প্রিয় ভূমি জবর দেখল রুখতে ফিলিস্তিনিরা হাতে তুলে নিয়েছে গুলতি
কারা বেহাত করেছে, ফিলিস্তিনের ভূমি
কাদের সহযোগে! কারা সে জালিম, দুশমন
কারা?
সৌদির সোনাখচিত তখত...
মানুষের মত দেখতে আমির-শাসক-যুবরাজ
ঘুমোয় বেঘোর!
খোঁজে শিয়া, সুন্নী, ওয়াহাবি, সালাফি! মানুষ খোঁজে না
মানুষের অধিকারের পক্ষে দাঁড়ায় না, এ কোন দেশ!
মানুষে মানুষে বিভেদ টানে ওরা
ইসরাইল, সঙ্গী আম্রিকা!
পিষে মারছে মানুষ! রক্তের নহর বইয়ে দিচ্ছে
অসহায়ের আর্তি, খোদার কহর পড়ুক নিপীড়কের তখতে!
কূটনীতির কী নৃশংস খেল!
রাষ্ট্র-চাহিদা-জবর দখলের কী উন্মত্ততা
পর্ণো শ্রমিকের শরীর চাটা শাদা ঘরের পতি তার উদ্যোক্তা
সৌদি তখত তার সহযোগি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


