somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় বাচ্চু ভাই। বিদায় এবি । বিদায় গুরু।

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি বাচ্চু ভাইয়ের ফেসবুক প্রোফাইল থেকে নেয়া।

কিছু মানুষের যে শিরদাঁড়া খাড়া থাকে, মাথা উঁচু করে কথা বলতে পারেন, চোখে আঙুল দিয়ে বলে দিতে পারেন- তুমি যা করছো, তুমি যা শুনছ, তা আমার নয়। আমার কথা শোনো। আমরা যা বলি- সুরে ও গানে তা নিয়ে ভাবো। আমাদেরও নিজেদের অনেক কিছু আছে, যা তোমরা ভুলে যাচ্ছ। সেই সব মনে করিয়ে দেয়া শিল্পীদের অন্যতম আইয়ুব বাচ্চু- এবি।

২০১৪ সালের ১৩ মার্চ টি টোয়েন্টি বিশ্বকাপের সেলিব্রেশন কনসার্টের ভিনদেশী শিল্পীতে ঠাঁসা অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা ছিলেন অচ্যুত! সেই সময় বাচ্চুভাই দর্শকদের সামেন তাঁর অভিমান লুকাননি। বলেছিলেন, “আপনারা যারা কষ্ট করে বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে। এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই,এটা পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট, আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ।”

একজন শিল্পী কতটা অভিমান আর কষ্ট পেয়েছিলেন সেদিন। তারপরেও তিনি শিল্পী। গেয়েছেন। তার সুরে তার আমাদের কৈশোর তারুণ্য পূর্ণ করেছেন। একজন সাংস্কৃতিক প্রতিবেদক হিসমাবে বেশ ক’বার তাঁর মুখোমুখি হয়েছিলাম। তাঁর ব্যক্তিত্ব, জীবনাচরণ বাংলা ব্যান্ডের প্রতি অনন্য -কল্যাণী ভাবনা এ দেশে বহু যুগ ব্যান্ড শিল্পীদের প্রেরণা যুগিয়ে যাবে।
বিদায় বাচ্চু ভাই। বিদায় এবি । বিদায় গুরু।


সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×