
সরকারি নথি: সূত্র অন্তর্জাল
কওমী সনদের স্বীকৃতি একটা দুরদর্শী সিদ্ধান্ত। তাদের মূল স্রোতের সাথে আনার যে সাহস আম্লীগ দেখাইছে, ওটা বিম্পর পক্ষে কোনভাবেই সম্ভব হইতো না।
তবে এ সনদায়ন করার ক্ষেত্রে স্তরগত বিন্যাস ও সমতা আনয়ন দরকার ছিল। মানে হইলো- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকের বিষয়গুলোর সমতায়ন। তাইলে কওমি সনদের বাজারি গুরুত্ব বাড়তো। মানে মূল স্রোতে মেশার, চাকুর বাকুরির একটা সুযোগ তৈয়ার হইতো। আমার জানা মতে এটা হয় নাই।
তবে কাজটা যেভাবে সবাই গজ গজ কইরা আলোচনায় লইছেন, ততটা গজ গজ করনের মত না। কারণ হইলো তাদের আপনে বাইরে রাইখা তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। ভেতরে আইনাই কথা কইতে হবে। যদিও এইখানে নিব্বাচনি নিকাশের কথা হইতেছে। হইবেই। তার পরেও কাজটা ভালো হইছে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



