somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটি টাকা জয়ের জন্য লড়বেন চার মেধাবী-প্রীতীশ,শামীম, বেনজির ও মহসিন

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিতে বাঁ থেকে শামীম, মহসীন, উপস্থাপক, বেনজির এবং প্রীতীশ।


‘দারিদ্র কী জিনিস সেটি আমার চেয়ে ভালো কেউ উপলব্ধি করতে পারেনি।’ বরিশালের ছেলে প্রীতীশের দারিদ্র নিয়ে জীবন নিয়ে মূল্যায়ন এমনই! অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার বাবা প্যারালাইজড হয়ে যান। তারপর নিজের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হয়েছেন তিনি।

বাংলাদেশ জিজ্ঞাসার চূড়ান্ত পর্বে তার সাথে লড়বেন নরসিংদীর ছেলে শামীম আহমেদ। নিজের লালিত স্বপ্ন পূরণে বাংলাদেশ জিজ্ঞাসা তার জন্য এক যুতসই প্লাটফর্ম উল্লেখ করে শামীম বলছেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একটা কথা-মানুষ তার স্বপ্নের সমান বড়। এটা আমাকে আলোড়িত করেছে। তাই আমি আমার স্বপ্ন পূরণে লড়ছি। কি তাঁর স্বপ্ন? সেটি তিনি এখনই বলতে চাননি!

ঝিনাইদহের ছেলে বেনজির আহমেদ চূড়ান্ত পর্বে অংশ নেবেন। শৈশবে আগুনে পুড়ে যাওয়া বেনজির মাদরাসায় পড়াশোনা করেছেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। বেনজির মায়ের শিক্ষানুরাগী মনের দিকটি বিবেচনায় এনে তিনি ঝিনাইদহে নিজ গ্রামে গড়ে তেলেন পাঠাগার। এর জন্য তিনি নিজে মাটি কেটে পাঠাগারের জায়গা ঠিক করেছেন। জীবনের অর্জন উপার্জন দিয়ে তিনি তার এলাকায় পাঠাগার ও শিক্ষা উন্নয়নে কাজ করবেন বলে জানান।

পিরোজপুরের ছেলে মহসিন আহমেদ বলছেন, গুণগত শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি পথ শিশু ও নারী শিক্ষার আলো পিরোজপুরে এবং ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে দিতে চান।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশের জনপ্রিয় সঞ্চালক খালেদ মুহিউদ্দিনের প্রশ্নের মুখোমুখি হন প্রতিযোগিরা।
ইন্ডিপেন্ডেন্ট টিভিতে সম্প্রচারিত ৪৭ বছরের বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা নিয়ে আড়াই মাস ধরে চলা জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা বাংলাদেশ জিজ্ঞাসার চূড়ান্ত পর্বের দিকে তাই নজর সবার। শ্বাসরুদ্ধকর প্রতীক্ষার পালা শেষ হবে বিজয় দিবসে, রোববার, ১৬ ডিসেম্বর রাত ১০ টায়।

সারা দেশের ৮০ হাজার প্রতিযোগী থেকে বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ৬৪ জনকে নির্বাচিত করার পর তাঁদের নিয়ে ১২ অক্টোবর থেকে শুরু হয় বাংলাদেশ জিজ্ঞাসার টেলিভিশন সম্প্রচার পর্ব। ৬৪ জন থেকে ৮ জনকে নিয়ে ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সেমি ফাইনালে নির্বাচিত হন ৪ জন।

কুইজ শো বাংলাদেশ জিজ্ঞাসার চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা পুরস্কার। প্রথম রানার আপ ২৫ লাখ টাকা, দ্বিতীয় রানার আপ ১৫ লাখ টাকা এবং তৃতীয় রানার আপ পাবেন ৫ লাখ টাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×