somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই অটোফোকাস প্রযুক্তি নিয়ে আসছে ভিভো!

১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি টুয়েন্টি আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। শুক্রবার রাতে জমকালো অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেয় স্মার্টফোনের উদ্ভাবনী প্রযুক্তি সংযোজনে এগিয়ে থাকা ভিভো।

নতুন ফোনটিতে প্রথমবারের মত যুক্ত করা হয়েছে আই অটোফোকাস প্রযুক্তি। যেখানে বাজারে থাকা অন্য স্মার্টফোনের ক্যামেরায় ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়; সেখানে ভিভো ভি টুয়েন্টি’র আই অটোফোকাস প্রযুক্তি- বিষয়বস্তু যতদূরই হোক না কেনো স্বয়ংক্রিয়ভাবে তা ফোকাস করতে সক্ষম। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এই প্রযুক্তি। তাই স্পষ্ট ছবি তুলতে সহায়তা করবে ভিভো ভি টুয়েন্টি।

স্মার্টফোনটি বাজারে আনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে আসে জনপ্রিয় ব্যান্ডদল আর্ক। মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীমও এ আয়োজনে তার অনুভূতি জানান।

গান, নাচ, র‌্যাম্প মডেলিং আর সেলফি আড্ডায় জমে ওঠা অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের ব্র্যান্ড প্রধান মি. হ্যারি জানান, দেশে ভিভো ভি টুয়েন্টি পাওয়া যাবে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে। দাম পড়বে ৩২ হাজার ৯৯০ টাকা। ১৫ অক্টোবর পর্যন্ত ফোনটি প্রি বুকিং করা যাবে।

ব্র্যান্ডের ডেপুটি ম্যানেজার তানজীব আহামেদ জানান, স্মার্টফোনটির র‌্যাম ৮ জিবি। রম ১২৮ জিবি। ভিভো ভি টুয়েন্টি পরিচালিত হবে ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে। এর দুর্দান্ত পারফরমেন্স ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

তানজীব আহামেদ বলেন, ভিভো ভি টুয়েন্টিতে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ আরো অনেক দুর্দান্ত কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে আছে ৪৪ মেগাপিক্সেলের অটো আইফোকাস প্রযুক্তির সেলফি ক্যামেরা। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটির আরেকটি বৈশিষ্ট্য এর স্লিমনেস। ভিভো ভি টুয়েন্টি’র থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মিলি মিটার। বাজারে বর্তমানে বিদ্যমান সবচেয়ে সরু স্মার্টফোনটি ৭ দশমিক ৪৮ মিলি মিটার। ভিভো ভি টুয়েন্টি বাজারে এলে এটিই হবে সবচেয়ে সরু স্মার্টফোন।

ডুয়েল ভিডিও ক্যামেরার কারণে এখন একই সময়ে সামনে এবং পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে। তাই অনলাইনে ক্লাস করতে কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে। সামনের ভিডিও ক্যামেরায় রয়েছে স্লো মোশন প্রযুক্তি।

ভিভো ভি টুয়েন্টি’র ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের ফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি|

ভিভো ভি২০ এর পেছনে তিনটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের। সামনের ক্যামেরাটি ৪৪ মেগাপিক্সেলের এবং এটি অটোফোকাস যুক্ত। সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তুলবে ভিভো ভিটুয়েন্টি।

সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×