somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল মনি
ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

ভাবনার ঘড়ি

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগরীর দরজার পর দরজা ভেদ করে হেঁটেছি পথ ধরে,একই রাস্তায় একি তোরণ সে যে!
হেঁটে হেঁটে একই ছবি আসছে বারে বারে।প্রতিটি তোরণের মাথার উপর তাকিয়ে আছে মস্ত বড় ঘড়ি।প্রতিটি ঘড়ির রঙ নীল।ঘড়ির কাঁটাগুলো কালো।

নগরীর কোন কোলাহল নেই এখানে।এখানে কোন গাড়ি ছুটে চলে না কিংবা ছুটে গেলেও শুনতে পাই না।এখানে হয়ত সব থেমে আছে শুধু চলমান দুটো গতি হেটেঁ চলার সাথে সাথে সময়ের গতি।

ঘড়িগুলো চলছে বিকট শব্দ নিয়ে।এক একটা কাঁটা যেন নৃত্যের তাল নিয়ে নেচে চলেছে।একটা করে গেট পার হচ্ছি আর সামনের ঘড়িতে দেখেছি কত সময় ধরে এখানে আছি আমি!

সময়গুলো খরচ হয়ে যাচ্ছে,হেঁটে যাচ্ছি পথ ধরে।সময় বেঁধে নিয়ে যারা এগিয়ে যাচ্ছে মানুষ হতে -ফিরে ফিরে তারা হারিয়ে যাচ্ছে সময়ের কাছে।

পথিক আমি,এত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি অথচ নিজের জন্য কোন সময় নেই।সময়গুলো খরচ হয়েছে মানুষ হতে গিয়ে,অথচ মানুষ হতে পারিনি।

মানুষ হতে পারা সে তো অনেক কঠিন, পাগলও হতে পারিনি তবুও কখনও পাগলের মত প্রলাপ করি,সেও কম কিসের!পাগলরা হয়ত ভাবে আমরা তো পাগল সেজে থাকি,তা না হলে কেমন করে সহ্য করব তোমাদের মানুষ থেকে অমানুষ হয়ে উঠার গল্প।অমানুষেরা তো দেখতে মানুষের মত।

সময়ের দাবীতে জীবন বদলে দিচ্ছে জীবনের গল্প।
আমি হেঁটে চলি শুধু, ঝকঝকে দৃষ্টি নিয়ে আমার আর দেখা হয়ে উঠে না ফসলের মাঠে শুয়ে নরোম রোদের এক টুকরো আকাশ ,ফসলের মিষ্টি সুগন্ধি বাতাস লাগে না হৃদয়ে ,শুয়ে শুয়ে দেখতে পাখির ডানা ঝাপটানো।

বহুদিনের পরমায়ু নিয়ে আমি হেঁটে চলেছি,অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গন্তব্যে,পেছন ফিরে দেখেছি শুধু কতগুলো তোরণ পার করে এসেছি।

ঘড়িতে বারটা বেজে দশ।ভালো করে তাকালাম।
এই ঘড়িতে কোন সেকেন্ডের কাঁটা নেই।ঘড়িটা থেমে গেছে।সময়ের খরচে সময় ফুরিয়ে গেছে সব।এখানের আকাশ সম্পূর্ণ কালো, জানা হয়নি রাতের আঁধারে ঢেকেছে আকাশ নাকি একি কোন বিচ্ছিন্ন কোন প্রাণের ব্যথার দীর্ঘশ্বাস!

থেমে গেছে সময় কিংবা জীবনের সুদীর্ঘ ইতিহাস!

( এইভাবে মানুষ তোরণের পর তোরণ পার করে জীবন সায়াহ্নে পেছন ফিরে তাকায়

১ জুন, ২০১৭


ছবি ইন্টারনেট

©রুবাইদা গুলশান

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×