somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরে সাধু

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন দেশ সেরা ক্রিকেটার সাকিব ও তার স্ত্রী সন্তানকে নিয়ে নানা অশ্লীল মন্তব্য করা হয়েছে, তার পক্ষে অল্প কিছু বাদ প্রতিবাদ হয়েছে। কদিন পর আবার সবাই ভুলে গেছে।
এমনই অশালীন কদর্য মন্তব্য করা হয়েছে মাশরাফিকে নিয়ে।
অশালীন মন্তব্যের ঝড় উঠেছিল ক্রিকেটার নাসিরের বোনের সাথে একটি ছবিকে কেন্দ্র করে। বাদ যায়নি সৌম্য, লিটন, তামিম ইকবাল। ক্রিকেটারদের বাইরে প্রভা, মিথিলা অথবা জয়া আহসান কেউইই রক্ষা পায়নি। কিছু একটা হলেই অনলাইন কালো থেকে আরো কালো হয়েছে অপরিসীম কদর্যতায়। অসংখ্য নিক, একাউন্ট থেকে বিরামহীন অশালীন কদর্য মন্তব্য করা হয়েছে। সেখানে কদর্যতার সঙ্গে ছিলো চূড়ান্ত নারী-বিদ্বেষ। বেদনার ব্যাপার এই পাশবিকতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করা দরকার ছিলো যা অনলাইনে দেখা যায়নি। সংখ্যায় একেবারেই অল্প আমরা যারা এসবে যোগ দেইনি কোনোদিন তারাও মেনে নিচ্ছি! এভাবেই আমাদের মন মননে যে ময়লা জমছে তার দিকে কেউ খেয়াল করছি না।

যখন এসব কদর্যতা চলে তখন এক দল আবার মহা উৎসাহে সে সব মন্তব্য দেখতে যান, পড়তে যান।, অনেকে আবার বন্ধুদের ট্যাগ করে দিয়ে আসেন যাতে করে তারাও মজা নিতে পারে। কি এক অসুস্থ অবস্থা ভাবুন?
এই তারা এরা তাহারা সবই কিন্তু আমরা আমরাই।
ছি ছি।

অনলাইনে ভালো ভালো কথা। একে দেখে তাকে দেখে এটা সেটা অনুকরণ করা আর বড় বড় বুলি কপচানো ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে শো অফের জায়গা। ছাগল পাগল কুকুর হায়েনা গরু ভেড়ার এক মিলন-মেলা যেন ফেসবুক। আমি বিশ্বাস করি সত্যি সত্যি যদি ছাগল পাগল কুকুর হায়েনা গরু ভেড়াও যদি ফেসবুক ব্যাবহার করতে পারতো তবু এতো কদর্যতা অশ্লীলতা অশালীন ব্যাবহার দেখতে হতো না যা এখন দেখছি, সহ্য করছি।

কাউকে কিছু বলার নেই কারণ আদতে এতে কোন লাভ নেই। আপনারা অনেকেই যার যার ইয়েহ ছিঁড়ে কবেই খালে ফেলে এসেছেন। কেউ যে কারো চেয়ে কম নন তাও জেনেছি। বয়সতো কম হয়নি :(

ধন্যবাদ।

নীলসাধু
০৭১২২০১৯
#নগরে_সাধু
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×