somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু অধিকার ও সুরক্ষা নেটওয়ার্ক

১২ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুভেচ্ছা জানবেন।

আমি নীলসাধু, একজন স্বেচ্ছাসেবী; শিশু অধিকার সুরক্ষা কর্মী। ৪৯ বছর বয়সে এসেও একজন 'স্বেচ্ছাসেবক' হিসেবে তরুণ-তরুণীদের সাথে নিয়ে শিশুদের জন্য কাজ করছি; উদ্যম কমেনি একটুও! কাজ করতে গিয়ে বুঝেছি একজনের পক্ষে যা সম্ভব তার চেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয় যদি একসাথে আমরা অনেকে আমাদের কথাটা উচ্চকিত স্বরে বলতে পারি। সহজ করে বললে বলা যায় 'ভয়েস রেইজ' করা এবং তা সম্মিলিতভাবে! এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহ দায়িত্বশীল সকলের টনক নড়ে। অধিকারের জায়গাটি সুরক্ষিত হয়। মানুষ তার সুফল পায়। সে জায়গা থেকেই আমরা এমন একটি নেটওয়ার্ক গঠনের চিন্তা করেছি যেখানে থাকা ব্যক্তি/সংস্থা শিশু অধিকারের জায়গায় তার যথাযথ মতামত পেশ করবে। সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল মহল সহ আপামর মানুষের সহায়তা নিয়ে শিশুদের, শুধুমাত্র শিশুদের কল্যাণে নিয়োজিত হবে।
কেমন হয়?
আপনি জানাতে পারেন আপনার ভাবনা। আমরা একসাথে বসে সিদ্ধান্ত নিতে পারি।

শিশুরা জাতির ভবিষ্যৎ। তারাই এই পৃথিবীর আগামীর নাগরিক। তাদের হাতেই পরিচালিত হবে বিশ্ব। তাদের অধিকার সুরক্ষায় আমি আপনি আমরা সকলেই নিবেদিত হলে সুন্দর হয়ে উঠবে ধরণী। বদলাবে আমাদের চারপাশ। বাংলাদেশ সহ বিশ্বের সকল শিশু বেড়ে উঠুক নির্বিঘ্নে! তাদের শৈশব কৈশোর কাটুক আনন্দে, শিক্ষায়, সুন্দরে। শারীরিক বা মানসিক কোন ধরনের নির্যাতন যেন তাদের স্পর্শ না করে।

শিশুদের যারা ভালোবাসেন, তাদের জন্য কাজ করতে আগ্রহী এমন সমমনা ব্যক্তি/সংস্থা এই নেটওয়ার্কের সদস্য হতে পারেন। শিশুদের সহযোগী হয়ে তাদের জন্য কথা বলতে চাই আমরা!

তবে শিশুদের নিয়ে অনেক নেটওয়ার্ক/ফোরাম ইত্যাদি কাজ করছে, তবে কেন নতুন করে এই নেটওয়ার্ক?
খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে। এখানে আমার উত্তর আছে। তবে জানার জন্য দেখা সাক্ষাত হতে হবে। আলাপ আলোচনা হতে হবে। আসুন একদিন আমরা সকলেই বসি। কথা বলি। তারপর সবকিছু চূড়ান্ত করে এগিয়ে যাই।

ধন্যবাদ।

নীলসাধু
[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×