
সকলে হাসিখুশী থাকেন। মন মেজাজ ভালা রাখেন। সাহস রাখেন।
কোনভাবেই দূর্বল হবেন না। না মানে না।
ক্লিয়ার?
'কি আছে জীবনে' ভাব নিন।
এইটা খুব জরুরী- এতে করোনা কিন্তুক সুবিধা করতে পারবো না।
জানেনতো হাসিখুশী থাকলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
সারাক্ষণ করোনার খবর দেখবেন না বা পড়বেন না। বই পড়েন।
সিনেমা দ্যাখেন। টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ছাইড়া বাঘ ভাল্লুকের খেলা দ্যাখেন।
বাড়ির ভেতর, ঘরেই হাটাহাটি পাটাপাটি করেন।
বাসার বয়ষ্কদের সময় দিন। শিশুদের সাথে থাকেন।
বাইরে খুব প্রয়োজন ছাড়া যাবেন না। খুব খিয়াল কইরা- আমরা এখন আছি ৪র্থ স্তরে। তার মানে হচ্ছে আপনার সামনে যে বা যারা আছে তাদের সবাইকেই রোগী ভাবার সময় এটা। তাই খুব সাবধান।
প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
সম্ভব হলে ফলমূল খান। ভিটামিন সি খান। শরীরে ডি লাগান। রোদে থাকুন কিছুক্ষণ। শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়ান। যাতে করে আল্লাহ না করুক করোনা হয়ে গেলেও তাকে পরাজিত করতে পারেন।
পরিশেষে আমাকে ধন্যবাদ দিয়ে যান।
দেখুন কত জ্ঞানের কথা বলে দিলাম। যদিও আমি জানি আপনারা সকলেই ইনবক্সে জ্ঞান পাইতে পাইতে আর নিতে পারতাসেন না অবস্থায়া আছেন।
তবু জ্ঞানের জাহাজীরা তা শুনতসে না। তারা ইনবক্সে জ্ঞান দিতেই আছে!
দিতেই আছে।
আমরা বাউনবাইড়ার মানুষ যতই টেটা ফ্যাটা নিয়ে মাইরপিট করি না ক্যান আমরা কিন্তুক ভালা মানুষ। লুডু খেলা নিয়ে তা এই মহা দুর্যোগে ঝগড়া টগড়া যাই করসি সেপটি মেনেই করেচি তাতো দেখেচেন
তাইলে এ কথাই রইলো
হাসি-খুশী
খুশী!
.
[হাসি আর খুশী এই দুই বোনকে নিয়ে এক দুলাভাইয়ের একটা কৌতুক ছিলো না। সেই যে হাসি মনে কইরা ইয়েহরে কি জানি কইরা ফ্যালে।
জানেন কেউ?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




