
ছোট একটি পিকাপ হলে আমাদের জন্য কাজ করা সহজ হতো। জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন তার উপর ট্রান্সপোর্টেশন একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
কারো কাছে থাকলে আমাদের কয়েকদিনের জন্য দিন।
স্বেচ্ছাসেবী সংস্থা, ভলান্টিয়ারদের পাশে দাঁড়ান। আপনাদেরকে ঘরে নিরাপদে রাখতে হলেও বাইরে কিছু মানুষকে কাজ করতে হচ্ছে। তাদের যথাসম্ভব সহায়তা করা আপনাদের দায়িত্ব।
এই দুর্যোগ মোকাবেলা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এটি একা কারোর কাজ নয়।
ডাক্তার সহ স্বাস্থ্যসেবায় যারা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদকর্মী, কুরিয়ার, ঔষধের দোকান, জরুরী ত্রাণ পরিবহনে যারা যুক্ত তাদের সকলকে যথাসাধ্য সহায়তা করুন।
বিদ্যানন্দ এর সরবরাকৃত ১৮০০ জন এর খাবার নিয়ে আমরা আজ (এপ্রিল ১২, ২০২০) বিতরণে নামছি।
ঢাকা মহানগরীর ৬টি ভিন্ন ভিন্ন পয়েন্ট এবং টঙ্গীতে এই খাবার বিতরণ করা হবে সন্ধ্যা ৬টার আগে।
আজ খাবার বিতরণ সমাপ্ত হলে আমরা হাসিমুখে বলতে পারবো করোনার এই দুর্যোগপূর্ণ দিনে আমরা প্রায় ৭ হাজার ৫ শত ৮৫ জনের কাছে খাবার নিয়ে যেতে পেরেছি!
আলহামদুলিল্লাহ!

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




