somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর সবচেয়ে ভাল হয় এইসব না দেখলে। ৩ কোটি মানুষের বসবাস এই শহরে, লক্ষ শিশু কে কোথায় আছে, কার কী সমস্যা এইসব নিয়ে ভাবার দরকার আছে নাকি।

১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজধানীতে ঘরে ঘরে শিশু শ্রমিকের খোঁজ মেলে। কেউ একা থাকতে পারে না বলে, কেউবা কাজে সহায়তা পাওয়া যাবে ভেবে, আবার কেউ নিজের শিশুর খেলার সঙ্গী হিসেবে গ্রাম থেকে শিশুদের নিয়ে আসেন। এদের সংখ্যা কত, কেউ জানে না। এই শিশুদের হারিয়ে যাওয়ার খবরও কেউ রাখে না। শিশু শ্রমিক ও গৃহকর্মীদের নিয়ে যারা কাজ করেন, তারা বলছেন, রাজধানীর বাসাবাড়িতে স্থায়ী গৃহকর্মীদের বেশিরভাগই শিশু। বরাবরই তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। সঠিক নিবন্ধন ব্যবস্থাই পারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে। কাজ করতে গিয়ে তারা হত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার হলেও বিচার পায় না। এমনকি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করলেও তারা নিয়মিত মজুরি পায় না।

গৃহকর্মীদের নাম কোথাও রেজিস্ট্রেশন করা হয় না এবং গৃহশ্রমিক হিসেবে কোনও পরিচয়পত্র বা নিয়োগপত্র থাকে না। ফলে তাদের সম্পর্কে কোথাও কোনও তথ্য থাকে না। যেসব শিশুকে বাসায় কাজের জন্য আনা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিষয়ে কোনও তথ্যই নেই। এদিকে ২০১৫ সালে ‘গৃহকর্মী সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন করা হলেও সেটাকে আইনে পরিণত করা সম্ভব হয়নি।
..................................................................................................

ঘুড়ি স্কুল এ পড়াশোনা করছে বেশ কয়েকজন গৃহকর্মী শিশু। আবার এখানে পড়াশোনা করছে এমন অনেকের মা আবার গৃহকর্মী। আমরা এদের সাথে ক্লোজলি কাজ করছি প্রায় ৭ বছর হলো।
এই শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি এখানে আসলে কোন তথ্য উপাত্ত সমস্যা সমধান নিয়ে কেউই আগ্রহী নয়। যে কারণে লক্ষ লক্ষ গৃহকর্মী নিয়ে সেই অর্থে কোন আলাপই নেই।

আমাদের সামর্থ্য সীমিত তাই চিন্তা ভাবনা বা সদিচ্ছা যাই থাকুক শূন্য হাতে তাদের জন্য কিছু করার সুযোগ নেই তাই কিছু করতে পারছি না আমরা এক রঙা এক ঘুড়ি
সামর্থ্যের মধ্যে আছে তাদের কজনকে নিরাপদ ও সুস্থির একটি জীবন দেয়ার চেষ্টা করা, তাও একেবারেই হাতেগোনা অল্প কজনের জন্য - আমরা তা করছি।
এইতো।

আর সবচেয়ে ভাল হয় এইসব না দেখলে। ৩ কোটি মানুষের বসবাস এই শহরে, লক্ষ শিশু কে কোথায় আছে, কার কী সমস্যা এইসব নিয়ে ভাবার দরকার আছে নাকি। স্বার্থপরের মতোন জীবন কাটান। আনন্দে থাকুন তাহলেই লোকে বলবে আপনি বা আপনারা সফল সুন্দর। শিশুরা কে কোথায় আছে, তাদের কী হচ্ছে এই সব মাঝে মাঝে দেখবেন আহ উহু করবেন ব্যস।


নীলসাধু
শিশু অধিকার ও সুরক্ষা কর্মী

মূল খবরের লিংক
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×