বাংলাদেশ দলের এই দুই যুবার জন্য ভালোবাসা রইলো।
১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের নুতন চ্যাম্পিয়ন বাংলাদেশ। অবশ্য ৪ বছর আগে আমরা অনূর্ধ্ব–১৯ বিশ্বজয় করে নিয়েছিলাম; এশিয়া কাপ বাকি ছিল এবার সেটাও করে ফেলেছে যুবারা।
জাস্ট গ্রেট!
আজকের ম্যাচের একটা ঘটনা খুব ভালো লাগলো,
ইতোমধ্যেই তা আলোচিত।
আশিফুর রহমান শিবলীর সেঞ্চুরিতে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২৮২। তার সেঞ্চুরি পূর্ণ করার সময় অন্যপ্রান্তে ব্যাটিং করছিলেন আরিফুল ইসলাম। শিবলীর সেঞ্চুরি পূর্ণ হওয়া মাত্র বন্ধুর উল্লাস যেন থামেই না। সে ক্রিজের ঐ পারে গিয়েও উদযাপনে ব্যাস্ত। সেঞ্চুরি করে যতোটা না খুশি আরিফুর রহমান শিবলী তার চেয়ে বেশি খুশি মনে হলো তার বন্ধু আরিফুল ইসলামকে।
আহা বন্ধুত্ব!
অনাবিল।
আমরা তো এখন একজন অন্যজনের আনন্দে আন্দোলিত হতেই ভুলে যাচ্ছি। একলা জীবন যাপনে অভ্যস্ত হয়ে আমরা ভুলে যাচ্ছি একা নয় আনন্দ উদযাপন করতে হয়ে একের অধিক হয়ে।
বাংলাদেশ দলের এই দুই যুবার জন্য ভালোবাসা রইলো।



সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন
খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন