somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরে_সাধু :: উচ্ছৃঙ্খলতা অনাচার অপচয় উদ্দামতা কোন দেশের সংস্কৃতি হতে পারে না, বাংলাদেশের তো নয়ই

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উচ্ছৃঙ্খলতা অনাচার অপচয় উদ্দামতা কোন দেশের সংস্কৃতি হতে পারে না, বাংলাদেশের তো নয়ই।

বর্তমানে দেশে যেভাবে নতুন বছর বরণ করা হচ্ছে তা আমার একেবারেই পছন্দ নয়। আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন কিন্তু এটাই আমার অবস্থান। যত যুক্তিই দিন এই আতশবাজি, পটকাবাজি, লেজার শো, ফানুস উড়ানো, উচ্চস্বরে গান বাজানো, উচ্ছৃঙ্খলতা কোনোভাবেই উদযাপন হতে পারে না। এইসব কিছুর সাথে আমাদের দেশের আপামর মানুষের কোন ধরনের সংস্রব নেই। বরং বলা যায় কথিত তারুণ্যের উদ্দীপনায় ভিনদেশী সংস্কৃতির অনুকরণে হুজুগে মেতেছি আমরা।

অসভ্য ও উন্মাদ সমাজের দিকে আমরা যেন ছুটে চলেছি। নবজাতক, অসুস্থ বয়োবৃদ্ধ, শিশু, পশুপাখি প্রাণ প্রকৃতির জন্য ক্ষতিকারক এইসব কার্যক্রম কীভাবে আনন্দ উদযাপনের উপলক্ষ হয়? কতিপয় মানুষের এই উদযাপন এখন সারা দেশে ছড়িয়ে পরছে। পশ্চিমা বিশ্বে এইসব আতশবাজি হয় নির্দিষ্ট এলাকায়। সারা শহরে সব বাড়ির ছাদে হাসপাতাল মাজার মসজিদ বিশ্ববিদ্যালয় মন্দির আবাসিক মল রাস্তাঘাট এলাকা কূটনৈতিক এলাকা কোনোকিছুর বাছবিচার ছাড়া এই ধরনের বল্গাহীন আচরণ কীভাবে উৎসব হয় আমি বুঝি না। এটাকে বরং স্রেফ দূষণ বলা যায়, আর কিছু নয়।

আনন্দ বা উৎসব করার আরো নানা উপায় আছে। একটি সমন্বিত উদ্যোগ নেয়া যায় যাতে করে বাসা বাসায় পাড়ায় পাড়ায় এই অনাচার বন্ধ হয়ে নির্দিষ্ট স্থানে এই উৎসব হবে। এতে করে পুরো আয়োজনে যেমন নিরাপত্তা দেয়া সহজ হবে পাশাপাশি এই আয়োজনের ফলে অন্যান্যদের বিরক্তি উতপাদন কিছু কম হবে।

আমার মনে হয় রাষ্ট্রের এই বিষয়ে উদ্যোগী ভূমিকা নেয়া উচিত। ডিএমপির পক্ষ হতে একটি নির্দেশনা দিয়ে এবং শহরে এই করা যাবে না সেই করা যাবে না ইত্যাদি আলাপ না করে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়া উচিত কীভাবে নতুন বছরের বর্ষবরণের এই আয়োজনকে সুন্দর ও নিরাপদ করা যায়।

বর্ষবিদায় বর্ষবরণ আনন্দ নিয়ে পালন করলে সমস্যা নেই কিন্তু সেই আনন্দে আরও অনেকের ব্যাঘাত ঘটলে তা নিয়ে কথা বলতে হবে। চাইলেই পুরো আয়োজনটি সুশৃংখলা করা যায় বলে মনে করি আমি। দরকার সেই ভাবনা ও যথাযথ পরিকল্পনা। এতে করে এই যে শহরব্যাপী উত্তেজনা, বিশৃঙ্খলা, বল্গাহীন মাতাল আচরণ তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

নতুন বছরের শুভেচ্ছা রইলো। ২০২৪ আনন্দে কাটুক এই শুভকামনা জানাই।


নীলসাধু
#নগরে_সাধু

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×