
আজ সন্ধ্যায় জাতীয় জাদুঘরে, দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
জমজমাট আয়োজনে দ্বাবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল। গতকাল শনিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মিলনায়তনের বড়পর্দায় দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সিনেমা ‘ফেরেশতে’। প্রদর্শনীর আগে মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

দেশ-বিদেশের আড়াই শতাধিক সিনেমা নিয়ে এ উৎসবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। রাজধানীর আটটি মিলনায়তনে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বিনা মূল্যে দেখানো হবে সিনেমাগুলো।
৯ দিনব্যাপী এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন ঢাকার জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনা মূল্যে দেশি ও বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন দর্শকেরা।


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



