পশ্চিমাকাশে রবির সমাধি ঘটিল বটে
ক্ষণকাল পূর্বের রঙিন আভা এখনো আছে হৃদয় পটে
পুনর্জন্মের কথা নাহি মানিলে ; ধর্ম বিশ্বাসে
ক্ষণ জন্মেও যে বচন রচিবে যেন তা টিকিয়া থাকিবে জগত মন্দিরে ।
ঈশান কোনের মেঘে ঝড় আসিবে অচিরে
বাঁধন ঠিক রেখে ভাসিয়ে দাও ভেলা, বন্দর তাহার সন্মুখে ।
তরীতে তাহার হইলনা ঠাঁই ; জনতার ভিড়ে
খাতহীন কনক লতা ঠিকানা খুঁজিয়া লইবে নিজ ভুমে ।
ইস্পাত কঠিন প্রতিজ্ঞা ধারণ করিয়া লও বুকে
সৃজিব যাহা সবই যেন হয় অন্যের তরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



