somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুযুক্তির প্রগমন... [গল্পের গরু গাছে না উঠে এখন গ্রহের কোরে চলে গিয়ে নদীর মত প্রবাহিত হয় ]

২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কুযুক্তির প্রগমনটা এরকম -

বেহেস্ত নামক গ্রহের কোরে আছে নদী >>> মূল লেখক ২৮ বার উল্লেখ করেছেন >>> অনুবাদকের মতে কোরে নদী থাকাটা একটা গুরুত্বপূর্ণ Amenity >>> দুনিয়ার পেটের ভেতর অনেক তাপমাত্রা >>> অনুবাদকের মতে দুনিয়ার পেটের ভেতরকার এই অসহনীয় তীব্র তাপের বিপরীতেই বেহেস্ত নামক গ্রহের পেটে বেহেস্তবাসীর জন্য Amenity হিসেবে আছে নদী >>> যেহেতু সেখানে Amenity হিসেবে নদী আছে সেহেতু দুনিয়ার পেটে যে নদী নেই বরং সেটা যে ৭২০০ ডিগ্রি সেলসিয়াস গরম তা মূল লেখক জানতেন ৬০০ সালেই।


পাঠসূত্রঃ বেহেশত নামের গ্রহ , অদ্ভুত Amenity , কুরআন , Geology


১. পোস্ট থেকে আমরা এটা জানতে পারলাম যে বেহেস্তের তলায় নদী আছে। কতটা তলায় আছে? “সাইন্টিফিক অনুবাদ” থেকে জানা যায় পৃথিবীর যত গভীরে তাপমাত্রা ৭২০০ ডিগ্রি সেলসিয়াস, বেহেস্ত নামের গ্রহের তেমনই গভীরে ওয়াটার স্ট্রিম, থুক্কু নদী বয়ে যাচ্ছে।


২. কেন বয়ে যাচ্ছে? এটা বোঝাবার জন্য যে দুনিয়ার পেটে যে কড়া গরম, বেহেস্তের পেটের মধ্যে ঠিক তেমনই ঠান্ডা আরামদায়ক! ইন্ডিয়ান আম না কিনে দেশি আম কেনার জন্য যে অনুপ্রেরণা আমের দোকানদার দেয় ঠিক তেমনই অনুপ্রেরণা দেয়া হয়েছে দুনিয়াকে বাদ দিয়ে বেহেস্তকে বেছে নেবার জন্য, অনুবাদকের ভাষ্য মতে।


৩. “সাইন্টিফিক অনুবাদের” সবচেয়ে কড়া জজবার দেখা মেলে একথায় যে, যেহেতু বেহেস্তের তলায় নদী এবং দুনিয়ার কোরের তাপমাত্রা ৭২০০ ডিগ্রি সেলসিয়াস এবং যেহেতু দুনিয়ার চাইতে বেহেস্ত ভাল সেটা বোঝাবার চেষ্টা করা হয়েছে সেহেতু মূল লেখক জানতেন যে দুনিয়ার পেটে তাপমাত্রা ৭২০০ ডিগ্রি সেলসিয়াস, তাও সেটা ৬০০ সালে! “সাইন্টিফিক্যালি প্রমাণিত”!

মূল লেখেকের কৃতিত্ব থাক আর না থাক, অনুবাদকের “সাইন্টিফিক অনুবাদ” কে আমার সালাম!


৪. “তলদেশে নদী” কে “সাইন্টিফিক অনুবাদ” এর কিবোর্ড ধাক্কিয়ে একেবারে ঠেলে নিয়ে গিয়েছে গ্রহের কোরে! এত জোরে ঠেলা দেয়ার কি দরকার ছিলো? বেহেস্তবাসীদের কী বেহেস্ত নামক গ্রহের পেটের মধ্যে থাকা লাগবে? “তাদের সারফেসে থাকতে দেয়া হবে না, থাকতে দেয়া হবে কোরের ভেতর দিয়ে প্রবাহিত নদীর পাশে” - মূল লেখক কি এরকম কিছু লিখেছেন বা ইংগিত দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে কেন অনুবাদক(?) বেহেস্ত নামক গ্রহের(?) কোরে নদী উৎপন্ন করেছেন, মূল লেখকের দোহাই দিয়ে? তলদেশ মানে কত তলায়? একেবারে কোরে!

৫. না, বাসিন্দাদের সুবিধার জন্য নদীকে কোরে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে একারণে যে বেহেস্তের নদীকে যদি ঠেলে বেহেস্তের কোরে পাঠিয়ে দেয়া না যায় তাহলে পৃথিবীর কোরের সাথে তার তুলনা করে, কোরের নদীকে Amenity আখ্যা দেয়া যায়না। ফলে সেই Amenity (?) এর বিপরীতে দুনিয়ার পেটের তাপমাত্রা যে ৭২০০ ডিগ্রি সেলসিয়াস সে প্রসঙ্গ ধরে এগিয়ে গিয়ে বেহেস্ত বর্ণনাকারীর উপর এ জ্ঞান “সাইন্টিফিকালি” চাপিয়ে দেয়া যায়না যে, তিনি ৬০০ সালেই জানতেন দুনিয়ার পেট ৭২০০ ডিগ্রি সেলসিয়াস গরম!

“কোর” ট্যাগের সাথে ম্যাচিং ছবি আর এক গাদা ইংরেজির ছড়াছড়ি কী কোন প্রভাব রাখতে পারে এমন অন্তঃসারশূণ্য ব্যাখ্যার প্রতিষ্ঠায়! একবারে “গাছের পাতা” ডায়লগটা দিয়ে দিলেই তো মিটে যায়। কেন খামখা এত সাইন্টিফিক অনুবাদের কষ্ট করা!
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×