somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুছে দেয়া মন্তব্য - একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক স্বামী রাখতে পারবে না?

০২ রা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Abdullah Arif Muslim তার একজন পুরুষ যদি একাধিক স্ত্রী রাখতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক স্বামী রাখতে পারবে না? পোস্ট থেকে আমার মন্তব্য মুছে দিয়েছেন। এটা সেই মুছে দেয়া মন্তব্য -


একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে এবং তাদের পরিবারে সন্তান থাকলে, জন্মলাভকারী শিশুর পিতা কে তার সহজেই নির্ণয় করা যায়।

- ঠিক একইভাবে - একজন স্ত্রীর একাধিক স্বামী থাকলে এবং তাদের পরিবারে সন্তান থাকলে, জন্মলাভকারী শিশুর মাতা কে তা সহজেই নির্ণয় করা যায়।
প্রশ্ন হচ্ছে পিতা কে এ প্রশ্ন এর উত্তর জানা কেন জরুরী? কেন মাতার পরিচয় যথেষ্ট নয়? কারণ আমাদের সমাজ পুরুষতান্ত্রিক। ধর্মপ্রণেতা পুরুষেরা তাদের পরিচয়কেই সবচেয়ে জরুরি মনে করেছেন। আজ পর্যন্ত কোন নারী কোন ধর্মের জন্ম দিয়েছে?



মনোবিজ্ঞানীদের মতে যেসব শিশু তাদের পিতামাতার পরিচয় জানে না, তারা তীব্র মানসিক যন্ত্রনা ও হীনমন্যতায় ভোগে। তাদের শিশুকাল কাটে অসুখীভাবে। এজন্য যারা পতিতাবৃত্তি করে তাদের সন্তানদের শিশুকাল সুখময় হয় না।

- মনোবিজ্ঞানীদের মতে যেসব শিশু শৈশব থেকেই বাবা মায়ের আদর বঞ্চিত হয় “তারা তীব্র মানসিক যন্ত্রনা ও হীনমন্যতায় ভোগে”। এমন কারোর কথা কী মনে পড়ে?

একাধিক স্বামী গ্রহণকারী নারী গর্ভে জন্মগ্রহনকারী শিশুদের স্কুলে ভর্তি করাতে গেলে যদি সে নারীকে শিশুর বাবার নাম জিজ্ঞেস করা হয় তাহলে তাকে একাধিক বাবার নাম বলতে হবে।

- বাবার নাম কেন জিজ্ঞেস করা হয়? উত্তর এক নাম্বারে দেয়া আছে।

জৈবিক দিক থেকে একজন পুরুষ তার একাধিক স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতে পারে। কিন্তু একজন নারীর একাধিক স্বামী থাকলে স্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন সহজ হয় না।

- সবার দেহেই কি তিরিশ পুরুষের সমান শক্তি! তিরিশ নারীর সমান শক্তিওয়ালা নারীর জন্য কী ব্যবস্থা?

আর রাস্তা ঘাটে বাসে যে হারে “যৌন ও সেক্স” নিরাময়ের বিজ্ঞাপনে “নিস্তেজ”, “ছোট”, “দাঁড়ায় না”, “পড়ে যায়” ইত্যাদি সমস্যায় আক্রান্ত পুরুষদের চিকিৎসা নেয়ার আহবান জানানো হয়, তাতে তো মনে হয় বেশিরভাগেরই ব্যাটারি ডাউন!!! তারা তো মনে হয় একটাই সামলাতে পারেনা!


যদি কোন স্বামীর অন্য কোন নারীর সাথে শারীরিক সম্পর্ক থেকে থাকে। তবে স্ত্রী নিজে এবং অন্য সকল স্বামীগণও এইডস এর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

- ঠিক তেমনই যদি কোন স্ত্রীর অন্য কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক থেকে থাকে, তবে স্বামী নিজেএবং অন্য সকল স্ত্রীগণও এইডস এর মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।



একটা প্রশ্ন - চারটা বা নয়টা বা এগারটা বিবি না হয় একসাথে রাখলাম কিন্তু বান্দীদের নিয়ে তো সমস্যা। তাদেরকে দেয়া হয়েছে “ডান হাতে”, ফেলে তো আর দিতে পারিনা! কিন্তু কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে তারা রাখালদের সাথে ইয়ে করে “বিভিন্ন রকম মারাত্মক অসুখ” বাঁধাবে না!

যে যেকটা পারে রাখুক। মেয়ে রাখুক, বা ছেলে রাখুক। তার সমস্যা। আমার কিছু যায় আসেনা। খালি ধর্মের দোহাই দিয়ে এক পাল্লা ভারি করার চেষ্টা করেছেন বলে লিখতে হলো।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:১৩
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×