somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষিত যুব সমাজ এমন মারকুটে হয়ে থাকে কেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে একটা ব্যবসার আইডিয়া নিয়ে আইডিয়াবাজ একজনের সাথে কথা বলছিলাম। কথা বলছিলাম বলতে ব্রেইনস্ট্রোমিং সেশন করছিলাম। সেই আইডিয়ার ফিল্ড চেকিং এর জন্য দেশী কয়েকটা চাকরী রিলেটেড গ্রুপে জয়েন করেছি।



Photo by the blowup on Unsplash

গ্রুপে জয়েনের পর থেকে বিভিন্ন পোষ্ট এবং পোষ্টের কমেন্ট গুলি খুব লক্ষ্য করে পড়ছি।

একটা টাইপের পোষ্ট খুব চোখে পড়ছে, এক একজন এসএমএস বা ইমেইলের স্ক্রীণশট দিয়ে জিজ্ঞাসা করছে যে এই পোষ্টে মূলত কাজ কি কেউ জানেন কি না! সাথে সাথে থাকছে এই কোম্পানি সম্পর্কে জানেন কি না; এরা কি আসলেই লোক নিবে কি না ইত্যাদি ইত্যাদি।

গ্রুপের এডমিনেরা মাঝে মধ্যেই মানুষের ভালোর উদ্দেশ্যে কিছু টিপস টাইপের পোষ্ট দেন; কিন্তু সেগুলির থেকে কেউ কিছু নেয় বলে মনে হলো না। ৯০% কমেন্টই থাকে আজেবাজে কথা, আজেবাজে উক্তি।

কিছু উপলব্ধীঃ

১. বাংলাদেশের ৯৯.৯৯% শিক্ষিত বেকারেরই ধারণা কোন প্রতিষ্ঠানে চাকরী পেতে গেলে মামা-চাচা লাগে। না হলে জব হবে না।
২. উচ্চ শিক্ষিতদের বড় একটা অংশকে যদি কোন চাকরী দেওয়াও হয়, তারা করবে না; কারণ তারা বসে আছে বিসিএস এর পড়া লেখা নিয়ে। কিন্তু এনারা ফেসবুকে যতটুকু সময় থাকেন, তার পুরোটা ব্যায় করেন দেশের চাকরীর বাজার খারাপ এই বিষয়ে কথা বলে।
৩. কেউ কোন উপকারী পোষ্ট দিলে প্রথম কমেন্ট আসে যে লিখেছে তার যোগ্যতা নিয়ে; আর যদি যোগ্য লোকের লেখা শেয়ার করা হয়, তাহলে তাকে বিভিন্ন ভাষায় (মূলত ইংরেজী, হিন্দি এবং বাংলায়) গালাগালি দিয়ে কমেন্ট।
৪. বেশীর ভাগই নিজে যেটা বোঝে বা মানে সেটাতেই অটুট থাকতে চায়; এর বাইরে কোন কিছু শুনতেই চায় না।
৫. বেশীর ভাগেরই ধারণা তারা মহা যোগ্য লোক; শুধু মামা-চাচার জন্য চাকরী হচ্ছে না। তবে যদি তাদের কি যোগ্যতা আছে প্রশ্ন করা হয়, বা যোগ্যতার কি প্রমান আছে তা প্রশ্ন করা হয়, তাহলে যাষ্ট গালাগালি ছাড়া আর কোন প্রমান তাদের কাছে নাই।
৬. ইন্টার্নশিপের মত উপকারী জিনিষ নিয়ে যেই পরিমানে চুলকানী আছে দেশে, এই চুলকানী দুর করতে গেলে রাস্তার মোড়ে বসা টাইগার মলমের ব্যবসায়ীরাও মলম সরবরাহ করে পারবে না!
৭. কোন চাকরীতে কবে এপ্লাই করছে; কেন এপ্লাই করছে; কি যোগ্যতার বলে এপ্লাই করছে..... এর কোন ট্রাক রেডর্কই বেশীরভাগ লোক রাখে না।
৮. এপ্লাই বাটনটা মাগনা হওয়াতে মাত্র ২/৩ মাসের মধ্যে ৭০০-৮০০ পোষ্টে এপ্লাই করে ফেলে!
৯. মোটামুটি সবাই মার্কেটিং এর জব চরম অপছন্দ করে।

মারকুটে স্বভাবঃ
বিভিন্ন লেখা গুলির মধ্যে সেদিন দেখলাম ডন সামদানি নামের একজনর একটা ভিডিও পোষ্ট করেছেন। এই পোষ্টের নিচে নানান কুরুচিপূর্ণ মন্তব্য। ডন ভাই সম্পর্কে টুকটাক জানি কারণ তাকে কিছুদিন কাছে থেকে দেখেছি। উনার ব্যবসাই হচ্ছে মানুষকে ট্রেইন আপ করা। উনার ভিডিওতে উনি সিম্পল একটা কথা বলেছেন যে অধিকাংশেরই সিভি ঠিক থাকে না।

এই একটা পোষ্টের নিচে যে সব মন্তব্য তার কিছু সামারী দিলামঃ
১. এই লোক এত কথা বলে, সে কত গুলি পোষ্টে চাকরী করেছে?
২. এই লোক এত কথা বলে, কিন্তু তার হাইট (উচ্চতা) এত কম কেন?
৩. এই লোকের কি আসলেই কোন যোগ্যতা আছে?
৪. এই লোক আমাদের স্লেভ বানায় রাখতে চায়। সে চায় না কেউ চাকরী ছেড়ে ব্যবসা করুক! শালা ব্রিটিশ!

আমার চরম মেজাজ খরাপ হয়েছে ৪র্থ স্যাম্পলে উল্ল্যেখ করা মন্তব্য; আরে বাবা, তুই যদি ব্যবসাই করতে চাস, তাহলে এই গ্রুপে বসে কি করিস?

আর একটা ট্রেন্ড হচ্ছে কেউ একটা সিভির সুন্দর ডিজাইন পোষ্ট করলেই সবাই বলে ওয়ার্ড কপি পাঠান; এবং ইমেইল এড্রেস দেয়। আমি নাজমুল এবং সাকিব নামের দুইজনকে ফলো করছি কয়েক সপ্তাহ ধরে। এ পর্যন্ত একজন প্রায় ১০টি সিভির ডিজাইন চেয়েছে; আর সাকিব ভাই নাজমুল ভাইয়ের রেকর্ড ভেঙ্গেছেন দুইবারেরও বেশী!

কেনরে ভাই, এত এত ডিজিইন দিয়ে কি করবেন? একটায় স্থীর হন না। আর মানুষ একটা করেছে সেটাই কেন চাইতে হবে? ইন্টারনেটে কি কম আছে?

---------------------
এই পোষ্টটি মূলত লিখেছিলাম ঐ গ্রুপের জন্যই। কিন্তু সাহস করে পোষ্ট করতে পারি নাই। ফেসবুকে আমার ফেক আইডি বা মাল্টি নিক নাই। আগে একবার এমন একটা পোষ্ট করবার পর সবাই মিলে এত এত রিপোর্ট মারছিলো, ফেসবুকও দ্বিধাদন্দে পড়ে গেছিলো আমারে ব্লক করবে কি করবে না এ নিয়ে!

আমাদের শিক্ষিত যুব সমাজ কি আসলেই শিক্ষিত? আসলেই কি তারা শিক্ষার অর্থটি বুঝে? আমার কাছে কেনে যেন মনে হয় শিক্ষার অর্থটা বুঝলে তারা এমন মারকুটে হয়ে থাকতো না।

হয়ত আমি মুদ্রার একপিঠই দেখছি; হয়ত নিজে কখনও বেকার বসে থাকতে হয়নি দেখে এমন সব লেখা লিখছি। হয়ত বেকার বসে থাকলে আমিও তাদের মতই হতাশায় পড়ে এমন সব বাজে মন্তব্য লিখতাম।

আমি লাজুক স্বভাবের; ইউটিউবার বা পডকাষ্টারদের মত না; তাই কাউকে কখনও বলতে পারি নাই যে আমার নিজের তেমন কোন যোগ্যতা না থাকা সত্বেও গত ১৯টি ইন্টারভিউয়ের ১৮টিতে কি করে জব অফার পেয়েছি; কি করে আমার নিজের হাতে ট্রেনিং দেওয়া ৭জনের জনই কোন না কোন পদ পেয়েছে, ট্রেনিং এর পর প্রথম ইন্টারভিউতেই।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×