somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওষব দেশে যারা থাকেন, তাদের কথা তেমন নে থাকে না

০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, টাইটেলে যে ভুল গুলা হয়েছে, সেগুলি আমার করা ভুল না। এগুলি চরম সতর্ক, অন্যের ভুল হলে ধরিয়ে দেওয়া একজন ব্লগারের করা ভুল।


ভুল হতেই পারে; আমার তো ভুল বানান সুদ্ধ করতেই বহু বছর লেগে গিয়েছে। এখনও সন্দেহ আছে যে ভুল হবে নাকি ভূল হবে!

ব্লগিং যারা করেন, তাদের বেশীর ভাগই মূলত লিখে আনন্দ পান। লিখতে পছন্দ করেন, তাই লিখেন। কিন্তু ব্লগে প্রায়সই লোক পাওয়া যায় যারা মূলত পায়ে পড়া দিয়ে গ্যাঞ্জাম করতে পছন্দ করেন।

ব্লগে যারা পুরাতন তারা নিশ্চই 'জেনারেল', 'রূদ্র', 'চিকন মিয়া' ইত্যাদি নাম মনে করতে পারবেন। এক সময় এনাদের মূল কাজ ছিলো হচ্ছে মানুষের ব্লগে গিয়ে হুদাই একটা মাইনাস দিয়ে হুদাই একটা বিরুপ মন্তব্য করে লাপাত্তা হয়ে যাওয়া!

গতকাল আমি একটা লেখা লিখি, সেখানে একজন সিনিয়র সিটিজেন আমার সৌদী থাকাকে কটাক্ষ করে এই লেখার টাইটেলে থাকা কথাটি লিখেছেন।

প্রবাসে আসবার পর আমার কাছে একটা জিনিষ প্রতিয়মান হয়েছিলো যে যারা দেশের বাইরে থাকেন, তাদের সবার একটাই পরিচয় প্রবাসী।

কিন্তু ভাবতে গা গুলিয়ে আসে যে কেউ্ শুধুমাত্র কোন দেশে থাকা হয় সেইটার উপর নির্ভর করে ভালো মন্দের প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। এতটাই অবজ্ঞা করার চেষ্টা যে সবার বানান ভুল ধরে বেড়ায়, সেই একটা বাক্যে দুইটা ভুল করে বসে থাকে!

ড. আবদুল্লাহ আবু সাঈদ স্যারের কাছ থেকে একবার একটা কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন দেশে উচ্চ শিক্ষিত হয়ে যারা ইউরোপ আমেরিকায় পাড়ি যমায়, তাদের ক্ষেত্রে 'দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য' কথাটা খাটাও। কারণ এরা দেশের সর্বশ্য শেষ করে দেশের সেবা নিয়ে বড় হয়ে ফল দেয় বিদেশকে। এরা ইউরোপ আমেরিকায় গেলে অপেক্ষায় থাকে কখন বাবা-মা মারা যাবে, দেশে এসে শেষ চিণ্হটুকু বিক্রি করে ওখানে সেটেল হবে।

বহু সময় লেগেছে এটা বুঝতে। আমার মত যারা মিডিল-ইষ্টে পড়ে আছে, মালয়েশিয়া সহ ছোট ছোট দেশে পড়ে আছে; এদের কারোই সামর্থ নাই এখানে আজীবন আস্তানা গাড়বে। এরা এখানে চার-হাত-পা দিয়ে পশুর মত কষ্ট করে খাটে, দেশে টাকা পাঠায়, দেশের উন্নতি হয়। আর যারা এমন সব দেশে যায় যেখানে সেটেল হওয়া যায়, এরা করে উল্টা। যে দেশের আলো-হাওয়ায় বড় হয়েছে, যে দেশের ঐশ্বর্য্যে বেড়ে উঠেছে, বিদেশে গিয়ে বিদেশী পাসপোর্ট নিয়েই তারা সব ভুলে গেছে।

দেশর কারও সাথে যখন কথা বলে, দেশ সম্পর্কে 'তোদের ওখানে' এভাবে বলে, আর নিজে যে দেশে আছে সে দেশ সম্পর্কে বলে 'আমাদের এখানে'! দেশে ফিরে এয়ারপোর্টে 'বিদেশী পাসপোর্ট' লাইনে দাড়ায়, আর করুনার চোখে তাকায় দেশী পাসপোর্টধারীদের দিকে।

যারা মিডিল-ইষ্ট সহ বিভিন্ন দেশে আছে, এদের সম্পর্কে একটা কথা বলা চলে; এরা মূলত দেশে থাকলে দেশেরই বোঝা বাড়তো। এরা অনেকেই বেকার থাকতো, নিন্ম আয়ের মানুষ হিসাবে থাকতো, কেউ হয়ত খারাপ কিছুর সাথে থাকতো। তা না করে এরা বিদেশে যায় 'দেশের এ্যাসেট' হিসাবে, হাওয়া থেকে দেশে টাকা ঢুকে, বেকারের সংখ্যা কমায়, এদের পরিবার গুলি স্বচ্ছল থাকতে পারে।

এদের যারা ভুলে যায়, আর নিজে যেখানে থাকে সেখানের মানুষকেই যারা মানুষ মনে করে, তার আসলেই দুর্জন!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

×