somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করণার কারনে পেলাম "বাসায় বসে কাজ করার সুযোগ!"

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অফিসে বসে কাজ করতেই সুবিধা মনে হয়। তাতে করে আমার জন্য নির্ধারিত ৮ঘন্টার হিসাব আমি রাখতে পারি সহজে। আমি সাধারণত অফিসে ৮টা থেকে ৮টা ৩০ এর মধ্যে ঢুকি। যে সময় ঢুকি, তার ঠিক ৮ঘন্টা পরে অফিস থেকে বের হবার চেষ্টা করি। সব সময় অবশ্য হয় না।



৮ঘন্টার মধ্যে আমাদের ৩০মিনিট থাকে ব্রেক, তাছাড়া আরও ৩০ মিনিট সালাত ও অন্যান্য কারণে আমরা ছাড় পাই। আমি সব সময় চেষ্টা করি আমার প্রাপ্য ৩০ মিনিটের মধ্যেই সব কিছু শেষ করতে।

মাঝে মধ্যে আমাকে বাসায় বসেও টুকটাক কাজ করতে হয়। হয়ত সকাল ৬টা থেকে ৮টা বাসায় বসে কাজ করলাম, এরপর ১০টায় অফিস গিয়ে ৪টায় বের হয়ে যাই।

গত বছরের কিছু ছুটি পাওনা ছিলো, তার সাথে অফিসের সময়ের বাইরে অফিসের জন্য কাজ করার কারণে আরও কিছুদিন বেশী পেয়েছিলাম। শুক্র-শনি মিলিয়ে তা মোটামুটি টানা ২৩ দিনের একটা ছুটি। এ সময়টায় আমি গত বছরের আমার কিছু রয়ে যাওয়া কাজ করেছি; সাথে চেষ্টা করেছি এমন একটা পর্যায়ে থাকতে যেন আজকে জয়েনের সাথে সাথেই আমি নতুন ভাবে কাজ করতে পরি।

অফিসে আজকে ৮টাতেই পৌছে গেছি, ১১:৪০ বাজতে না বাজতে কল আসলো, আমাকে দ্রুত অফিস ছাড়তে হবে। কারণ ছুটির মধ্যে আমি গত মঙ্গল-বৃহস্পতি একজনের সাথে ওভারটাইম হিসাবে কিছু কাজ করেছি; এবং আজকে সকালে তার করোনা পজেটিভ এসেছে!

আমাকে বাধ্যতামূলক ১৪দিনের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

যেহেতু আমার অফিসটা চরম নিঃসঙ্গ অফিস, অর্থাৎ অন্য কোন পারমানেন্ট এম্প্লয়ি সেখান থেকে কাজ করে না; তাই শুধু আমাকেই এই ছুটি নিতে হয়েছে! আমার মূল কাজ গুলিই হচ্ছে টেম্পরারী স্টাফদের নিয়ে।

ইমেইল সার্কুলার হতেই অনেকে টিমসে টিটকারী শুরু করে দিলো, আহ শান্তি, বাসায় বসে কাজ করবা!

আমি এদিকে মুখ অন্ধকার করে বসে আছি। বাসায় আমার হোম অফিস টাইপের তেমন কিছু নাই। তাছাড়া বাসায় হাজারটা এলিমেন্ট আছে যেটার কারণে ডিসট্রাক্টেড হতে হয়! তাছাড়া আমি যেহেতু ফাঁকিবাজির চেষ্টা করি না; তাই আমাকে বাসায় থাকলে বরং কাজ একটু বেশীই করতে হয়; নিজের মনের শান্তির জন্য।

আগামী ১৪দিন (আকজের দিন বাদ যাবে) আমাকে অফিসের কাছেও যেতে দেওয়া হবে না। এটা নিয়ে আমার চরম মেজাজ খারাপ! তাছাড়া কিছু কাজ পেন্ডিং হয়ে আছে যা আমাকে অফিসে থেকেই করতে হবে। সেগুলি ঠিক সময় মত করা হবে না। :(
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×