somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা বিশ্বাস করতে পারে, আমরা কেন পারি না?

০৩ রা জানুয়ারি, ২০২২ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াদে আমি যে এলাকায় থাকি, সেখানে কোন কারণে ফাইবার অপটিক পৌছায়নি। কিন্তু এখানে ৫জি আছে। সেজন্যই ২০১৯ সালের ডিসেম্বরে ৫জি কানেকশন নেই। কিন্তু আমার কাছে তখন কোন ৫জি ডিভাইস ছিলো না।



এখানে সবচাইতে নির্ভরযোগ্য নেটওয়ার্ক হচ্ছে সৌদী টেলিকম কম্পানি (এসটিসি); তখন তারাই সবচাইতে দ্রুতগতির ৫জি দিচ্ছিলো দেখে নিয়ে ফেললাম। ২৪ মাসের কন্ট্রাক্ট। যেহেতু ২৪ মাসের কন্ট্রাক্ট সাইন করছি, তাই সাথে একটা ফ্রি ৫জি রাউটার পেলাম; দেখতে দুর্দান্ত। কাজে আরও ভালো।

ঠিক ঐ সময় ঐ রাউটার এমাজনে বিক্রি হচ্ছে প্রায় ১৮০০ রিয়াল বা ৪০,৫০০ টাকার মত দরে। কানেকশন পোষ্ট পেইড। কানেকশন নেওয়ার জন্য পকেটে ৫০০ রিয়াল নিয়েই গিয়েছিলাম, কে জানে হয়ত টাকা দিতে হবে।

আমাকে তারা জানালেন যে কোন টাকা দিতে হবে না, জানুয়ারীর ৬ তারিখে একটা বিল আসবে, ওটা যে কয়দিন ব্যবহার করেছি সে হিসাবেই বিল হবে; এবং একমাস হিসাবে কাউন্ট হবে!

ফ্লাসব্যাক টু ২০০৫/৬ সাল। আমাদের এলাকাতে গ্রামীনফোন EDGE ইন্টারনেট এর ঘোষণা দিলো। মাসে ৮০০ টাকায় পোষ্ট পেইড কানেকশন। আমার তখন একটা সেট ছিলো, যেটাতে EDGE ইন্টারনেট সাপোর্ট করতো, এবং কম্পিউটারের সাথে ইউএসবি কানেকশন দিয়ে তাকে মডেম হিসাবে ব্যবহার করা যেতো।

কানেকশনটা যদিও পোষ্ট পেইড ছিলো, আমাকে ৮০০ টাকা এডভান্স সিকিউরিটি মানি দিতে হলো; এবং এই টাকা আমি ২০১৬তে কানেকশন ক্যান্সেল করার পরও ফেরৎ পাইনি! অর্থাৎ, আমাকে একমাসের বাড়তি বিল দিতে হয়েছে! যদ্দুর জানি নিয়মটা এখনও তেমনই আছে যে পোষ্টপেইড কানেকশন নিতে আমাকে সিকিউরিটি মানি ডিপজিট করতে হবে!

সৌদীতে আমি আজনবী বা বিদেশী, আমার দেশে আমি "নাগরীক"।

সৌদীতে আমি যদি ব্যাংক লোন নিতে চাই, আমাকে স্যালারী সার্টিফিকেট জমা দিতে হবে, ব্যাংকস্টেটমেন্ট জমা দিতে হবে। মোটামুটি প্রসেসিং ৩ঘন্টা থেকে ৩দিনের মধ্যে হয়ে যায়। সাধারণত স্যালারীর ১০-১৫গুন টাকা লোন পাওয়া যায়।

সৌদীতে আমি গাড়ি কিনতে চাইলে দুইভাবে কিনতে পারি, লিজিং অথবা লোন। লিজিং হচ্ছে গাড়ি কম্পানির নামে থাকবে, আমি চালাবো, মাসে কিস্তি দিবো, কিস্তির মেয়াদ শেষে গাড়ি আমার নামে। আর লোন তো লোনই, আমাকে গাড়ি কিনে দিবে, আমি কিস্তিতে টাকা শোধ করবো। লিজিং এ খরচ একটু কম পড়ে।

কিন্তু দেশে যদি ঠিক একই কাজ করতে যাই, যেই ঝক্কি ঝামেলা পোহাতে হবে, তা বলার বাইরে। কোন একজন বলেছিলেন, বাংলাদেশে লোন নিতে হলে তোমাকে প্রমান করতে হবে যে লোন ছাড়াই তুমি চলতে পারবা, তোমার মাথায় ব্রেইন নাই বলে লোন নিচ্ছ; তখনই তারা তোমাকে লোন দিবে।

কারও সাথে এই কথাগুলি শেয়ার করতে গেলে তারা বলে, আরে সৌদী থেকে তুমি বের হতে গেলে তখনতো তোমাকে এই টাকা শোধ করেই বের হতে হবে; না হলেতো পারবা না! এজন্যই ওরা দেয়। কথাটায় যুক্তি আছে, তবে আসলে পুরাটাই অযৌক্তিক!

কারণ এই লোন/লিজিং শুধু যে ওরা বিদেশীদের দিচ্ছে এমনতো না; নাগরীকদেরও দিচ্ছে! আমিতো আমার দেশে নাগরীক হয়েও এই সুবিধা পাচ্ছি না! তাছাড়া সৌদী থেকে আমি ফাইনাল এক্সিটে যাওয়ার আগে লোন পরিশোধ করে যেতে হবে; কিন্তু যদি দেশে বেড়াতে যাই, তাহলে পরিশোধ না করেই যেতে পারবো। এবং অনেকেই এভাবে বেড়াতে গিয়ে আর ফেরৎ আসে না।

আপনার কি ধারণা, আমরা আমাদের দেশের নাগরীক হয়েও কেন এমন সুবিধা বা এমন সুবিধার ধারে কাছে কিছু পাচ্ছি না?
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২২ ভোর ৪:০০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×