somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান মলা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কান মলা লিখে গুগলে সার্চ দিয়েছিলাম। ৩৯,০০০ রেজাল্ট এসেছে। প্রথম দুই পাতা শুধু কানমলা কাকে বলে তার ব্যাখ্যা। বাংলায় কান মলা, ইংরেজীতে কান মলা। প্রথম পেজের শেষ রেজাল্টটাতে দেখা গেলো হৃদি কেন যেন রাজীবকে কানমলা দিয়েছে! এটা মনে হলো অপ্সরা নামে কোন উপন্যাস।



নাটক-সিনেমা-উপন্যাসে কেন যেন ছেলেদের কান মলা খেতে দেখা যায়। মেয়েদের কানমলা দিলে সেটা হয় অত্যাচার, অবলা নারীর উপর জুলুম!

সার্চ রেজাল্টের কয়েক পেজ যেতে না যেতেই সেটার উদাহরণ পেলাম। টাইটেল "মাত্রা ছাড়াচ্ছে মিঠাইয়ের বেয়াদপি! সবার সামনে মিঠাইয়ের কান মুলে দিল সিদ্ধার্থ"।

কিছুদিন আগে একজন একটা হিন্দি সিনেমার ঘটনা বলছিলো, শোনার ইচ্ছা ছিলো না; সে জিষ্ট বললো এক লাইনে। এক মহিলাকে তার বর সবার সামনে চড় মেরেছে, ঐ মহিলা তার বরকে তালাক দিয়েছে!

অন্য কারও সামনে মহিলাকে চড় মারাটা অবশ্যই খারাপ কাজ। সন্তানের সামনে পিতাকে মারাটাও চরম খারাপ কাজ।

তবে দেখা গেলো কোন একটা ভুলের কারণে "স্ত্রীর হাতে কান মলা খেলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী"! আর একটা পত্রিকা নিউজের টাইটেল দিয়েছে "ভালোবাসা দিবসে গোলাপ কিনতে ভুলে যাওয়ায় ভুটানের সাবেক ..."। খুব সম্ভবত ঘটনা একই।

এদিকে ২০১৬ সালে রাকিব সামছ নামে একজন ব্লগার লিখেছেন "কান মলা খেতে চাই।" উনার কান মলা খাওয়ার আগ্রহের প্রতি আমার কোন আগ্রহ জন্মায়নি, তাই তার কান মলা খাওয়ার আগ্রহের কারণও ঘাটতে যাইনি।

সময় নিউজের একটা লিংক চোখে পড়লো; "কান ধরে উঠবসের অনেক উপকারিতা! - Somoy News"। এটাও পড়ার ইচ্ছা হলো না।



এই নিউজের লিংকের ঠিক আগে আর একটা নিউজ দেখা গেলো। কেউ একজন ভালুকের কান মলে দিয়ে রক্ষা পেয়েছেন! আজিবতো! আসলেইতো কান ধরে উঠবসের মত কান মলারও উপকারীতা আছে দেখছি!



কান মলা নিয়ে আর কিছু পাওয়া যায় কিনা এমনটা ঘাটতেই একের পর এক পেজ পার হচ্ছিলাম। ৮ম পেজে গিয়ে দেখি ৯ম পেজ নাই! উপরে তাকিয়ে তখন দেখি সার্চ রেজাল্ট নাকি মাত্র ৮০টা!



বেয়াদব গুগল! কান মলে দেওয়া দরকার।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×