somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি কুল টু বি কুল!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসির উদ্দিন হোজ্জার নামে একটা গল্প প্রচলিত আছে। যদিও এই একই গল্প আমি গোপালভাড়, বিরবলের নামে শুনেছি। এমনকি একবার এক লোকতো নিজের নামেই গল্পটি বলে দিয়েছিলো। এই গল্প গুলি আমার ধারণা মানুষই তৈরী করেছে; প্রচারের সুবিধার্থে নানান জনের নাম দিয়ে দিয়েছে।



গল্পটা এমনঃ

একবার নাসির উদ্দিন হোজ্জা তার এক বন্ধুকে কোন একটি কাজে দুপুর বেলায় তার বাড়িতে যেতে বলেছে। কিন্তু সে নিজেই ভুলে গেছে।

এদিকে বেচারা বন্ধু তার বাড়িতে এসে বেশ কিছু সময় অপেক্ষা করে রাগে দুঃখে তার বাড়ির গেটে "গাধা" লিখে রেখে চলে গেছে।

নাসির উদ্দিন বাড়ি ফিরে দরজায় এমন লেখা দেখে ভাবতে লাগলো, কি এমন কাজ করেছি যে কেউ একজন এভাবে গাধা লিখে চলে গেলো। কয়েক মিনিট ভাবার পরই মনে পড়লো। সে দ্রুত তার বন্ধুর বাড়িতে হাজির হলো।

বন্ধুকে দেখেই নাসির উদ্দিন বলে উঠলো, আরে দোস্ত, খুব দোষ করে ফেলেছি; তোমাকে না জানি কত সময় আমার বাড়ির সামনে দাড় করিয়ে রেখেছি। তোমাকে বাড়িতে আসতে বলে আমি নিজেই অন্য কাজে চলে গেছি।

বন্ধু ভাবলো একটু বাজিয়ে দেখা যাক; তাই সে বললো, আমিতো জানি তুমি উল্টা পাল্টা। তাই আমি তোমার বাড়িতে যাইই নি! তো, তোমাকে কে বলেছে যে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম?

নাসির উদ্দিন একটু মাথা চুলকিয়ে বললো, তুমি যে তোমার নাম আমার বাড়ির দরজায় লিখে এসেছো, ওটা দেখেই না বুঝলাম তুমি গিয়েছিলে!

-----------------------

আমি আমার জীবনে বেশ অনেককে দেখেছি মুখের উপরে ঠাস করে এমন একটা জবাব দিয়ে দেয়, যেটা অপর পক্ষ প্রসেস করতেও বেশ সময় নিয়ে নেয়। অবশ্য এই ধরণের মানুষ সাধারণত অন্য মানুষকেই অপমান করে ব্যাপক হারে।

আর অধিকাংশ মানুষই যারা এই ধরণের মানুষের দ্বারা অপমানিত হয়, তারাই মূলত ছিলো নির্দোষ। আমাকেও অনেকবার এমন সব পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। একেতো আমার কষ্টের সহ্য করা লেগেছে, তার উপরে আমারই অপমানিত হওয়া লেগেছে।

প্রচন্ড পরিমানে এক ইন্ট্রোভার্ট ছেলে আমাকে এই সমস্যার সমাধান দিয়ে দিয়েছিলো। যা গত ৭/৮ বছরে আমাকে সাহায্য করেছে এমন অপমানে পড়ে সাথে সাথে ঐ ধরণের মানুষকে লজ্জায় ফেলে দিতে!

তার দেওয়া সমাধানটা ছিলো এমন। যখনই আপনাকে কেউ এমন একটা কথা বলে লজ্জায় ফেলে দিবে, তখন আপনি পরিস্থিতি বুঝে দুইটা কথা বলতে পারেন।
১। তো, তুমি আমাকে অপমান করবার জন্য এর থেকে নিচ কোন কথা খুঁজে পাওনি?
২। তো, তুমি আমাকে অপমান করবার জন্য এর থেকে সুন্দর কোন কথা খুঁজে পাওনি?

দুইটাই একই কথা; পার্থক্য "নিচ" ও "সুন্দর" শব্দ দুইটির মধ্যে। কিন্তু মজার বিষয় হচ্ছে দুইটাই একই অর্থ বহন করে!

ধরেন আপনার অফিসে আপনারই লেভেলের কেউ আপনাকে ওভাবে অপমান করে বসলো, তাকে আপনি "নিচ" শব্দযুক্ত কথাটা শুনিয়ে দিতে পারেন। এর পর আপনাকে সে যাই বলুক না কেন, যত ভালো বা যত খারাপ কথাই বলুক না কেন, সে নিজেই অপমানিত হতে থাকবে। সে খুব চালাক হলে চুপ করে থাকবে বা মাফ চেয়ে নিবে।

আর যদি আপনার বস বা তার উপরের লেভেলের কেউ বলে, তখন "সুন্দর" শব্দ যুক্ত কথাটা শুনিয়ে দিতে পারেন। আশা করা যায় বস এর পর থেকে আপনার সাথে এমন আচরণ আর করবে না। আর যদি দেখেন যে বস উল্টা পাল্টা কথা বলছে, তাহলে এর সাথে কাজ করার থেকে অন্য কোন চাকরী খুঁজে নেওয়াই ভালো হবে।

------------------------

খুব সম্ভবত আইনস্টাইন এই কথা বলেছিলো (আমি সত্যতা যাচাই করতে যাইনি):

"জ্ঞানী হওয়ার লিমিট থাকে, কিন্তু বলদ হওয়ার কোন লিমিট থাকে না!"

আপনার মুখের উপর যে মানুষ আপনাকে বলদ বা ইডিয়ট বলে দেয়, মুচকি হেসে জেনে নিবেন, আপনার জানা শোনার মাঝে আর একটা ইডিয়ট যোগ হলো।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×