somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফলংয়ে প্রবেশে কেন টিকিট কাটা লাগবে?

০৭ ই মে, ২০২২ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি মোটামুটি ভ্রমণ পিপাসূ মানুষ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় আমি দেশের আনাচে-কানাচে ঘুরেছি। গুনে গুনে ৫৪টা জেলায় অন্তত একদিন কাটিয়েছি।



কোন সন্দেহ ছাড়া আমার কাছে সিলেট অন্যতম সুন্দর লেগেছে। আমি সৌদীতে যে প্রতিষ্ঠানে আছি, এটার একটা অফিস সিলেটে আছে। আমি প্রায়ই জব ভ্যাকেন্সি দেখি যে কোন ভাবে সিলেটে চলে যাওয়া যায় কি না।

যাই হোক, বাংলাদেশে এখনও আনট্যাপড ন্যাচারাল বিউটি প্রচুর আছে। গত কয়েক বছরে বাংলাদেশে ভ্রমণকারী লোকজন বেড়েছে। এই বাড়ানোর জন্য যারা আগ বাড়িয়ে কাজ করেছেন, তাদের মধ্যে মাহমুদুল হাসান ভাই একজন ছিলেন। অল্প বসয়সেই তিনি মারা গিয়েছেন। তাকে মিস করি সব সময়।

উনি সব সময় মানুষকে প্রাকৃতিক দৃশ্য দেখায় উদ্বুদ্ধ করতেন। উনি সব সময় বলতেন প্রাকৃতিক দৃশ্য সেরা, আবার সেটা ফ্রি!

গতকালই হঠাৎ ফেসবুকে একটা নিউজ দেখলাম; জাফলংয়ে পর্যটকদের পিটিয়েছে সেবাকর্মীরা। এটা এমন কোন অচেনা দৃশ্য না। সাধারণত এমন সব জায়গায় সেবাকর্মীরা মূলত এলাকার সবচাইতে ক্যাচালীয় পার্টিই হয়। তবে আমি অবাক হয়েছি জাফলং দেখতে টাকা দেওয়া লাগে এটা শুনে।

কেউ হয়ত বলতে পারে যে মাত্র ১০টাকায় কি আসে যায়; আমার কথা কেন আমি ১০টাকা দিবো?

আপনি যদি অর্থনীতির সামান্য বুঝেন, তাহলে এটা সহজেই বুঝবেন যে মানুষ একজায়গা থেকে অন্য জায়গায় যে কোন কারণে গেলেই তাতে দেশের লাভ। আর সেখানে এমন একটা প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, সেটা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। আর সেখানে আমরা হুদাকামে টাকা চার্জ করে বসে আছি।

আমি যে কয়টা দেশে যে কয়টা জায়গায় ভ্রমণ করেছি, কোথাও কোন চার্জ আমাকে দিতে হয়নি। সেখানে আমার নিজের দেশে বসে নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য কেন টাকা দিতে যাবো?

অনেকেই দেখলাম ফেসবুকে যুদ্ধ লাগিয়ে দিয়েছে যে ঐ টাকা দিয়ে নাকি টয়লেট ও কাপড় চেঞ্জিং এর জন্য রুম করা হয়েছে। এই টাকা নিয়ে নাকি ভালো হচ্ছে! অবাক হয়ে চিন্তা করি, এদের ব্রেইন কি হাটুর নিচে?

Picture taken from Wikipedia
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৩০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×