somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধুমাত্র উত্তরবঙ্গের লোকেদের জন্য!

১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালে খুলনা ছেড়ে ঢাকায় পড়ি জমালাম। উদ্দেশ্য উচ্চতর শিক্ষা গ্রহণ! খুলনায় এক বড় ভাইয়ের সাথে পরিচয় ছিলো। পরিচয় বলতে ভুল হবে, বলা যায় আপন আত্মীয়ের মতই ছিলেন তিনি। ঢাকায় তার ফ্লাটে ওঠার কথা।



রওনা দেওয়ার ৫/৬ দিন আগেও জানিয়েছি। তিনি জানালেন সমস্যা নাই। আসো। রওনা দেবার সময় ফোন দিলাম। উনি জিজ্ঞাসা করলেন যে অন্য কোথাও উঠতে পারবো কি না! আমারতো মাথায় হাত। কোথায় যাবো। যাই হোক, শেষ পর্যন্ত উনার বাসাতেই উঠলাম। তবে ১৫ দিনের বেশী থাকা যাবে না।

ঢাকায় গিয়েই পথে নামলাম; উদ্দেশ্য মেস খুজে বের করা। আমার বিশ্ববিদ্যালয় এলাকাতেই খোঁজা শুরু করলাম। ধানমন্ডিতে যে সব মেস মিলে, পছন্দ হলেও খরচ অনেক। ঝিগাতলায় একটু সহনীয়; কিন্তু মেসের অবস্থা বেহাল।

মেস খুঁজতে গিয়ে অদ্ভুত অদ্ভুত সব জিনিষ আবিস্কার করলাম। যেমন সুন্দর মনোরম পরিবেশ অর্থ হচ্ছে দুর্গন্ধ পঁচা জায়গা। নম্র-ভদ্র রুম মেট অর্থ হচ্ছে চিৎকার করে গান বাজনা করা। শুশীল ভদ্র রুম মেট অর্থ হচ্ছে ঘরের মধ্যে লুঙ্গি এতটাই উঠিয়ে পরা যে বসলে সব দেখা যায়, ইত্যাদি ইত্যাদি!

সব থেকে অবাক লেগেছিলো এক ধরণের বিজ্ঞাপন; যেখানে লেখা থাকতোঃ "শুধুমাত্র উত্তরবঙ্গের লোকদের জন্য" কিংবা "উত্তরবঙ্গের লোকদের অগ্রাধিকার দেওয়া হবে"।

বরিশাল, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালি, খুলনা....... সহ অন্য কোন জায়গার এমন বিজ্ঞাপন খুব একটা চোখে পড়ে নি। যা দেখেছি খুবই সামান্য। কিন্তু উত্তরবঙ্গের লোকদের এহেন বিজ্ঞাপনে চরম অবাক হয়েছি। কয়েক জায়গায় কল করেছি, কথা না বলেই কেটে দেয়!

ঢাকায় যাওয়ার আগে শুনেছিলাম উত্তরবঙ্গের লোকেরা নাকি খুব সরল সোজা, নম্রভদ্র ইত্যাদি ইত্যাদি। ঢাকায় গিয়ে তাদের সাথে থাকতে গিয়ে আর মেস ভাড়ার বিজ্ঞাপন পড়ে আর তাদের সাথেই লেখা পড়া করে দেখেছি সবটাই উল্টা।

একবার রাজশাহী বেড়াতে গেলাম, এক রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, "মামুর ব্যাটা" অর্থ কি। সে বললো এটা নাকি তারা মামাতো ভাই বুঝাতেই ব্যবহার করে। অন্য কিছুর জন্য না। একটু পরেই রিক্সা ওয়ালা অন্য একটা রিক্সায় বাধিয়ে দিলো। তাকে বললাম, মামুর ব্যাটা করলা কি?

আর যায় কই আমাদেরকে রিক্সা থেকে নামিয়ে দেওয়া হলো মামুর ব্যাটা বলার অপরাধে। সে মামুর ব্যাটা কথাটা শুনে এতই রেগে গিয়েছিলো যে শেষ পর্যন্ত রিক্সা ভাড়াটাও নিলো না।

আমি বরিশালের লোককে দেখেছি নোয়াখালির লোকেদের সাথে একই মেসএ মানিয়ে নিতে। কিন্তু কখনোই উত্তরবঙ্গের কাউকে দেখিনি যে অন্য এলাকার লোকের সাথে মানিয়ে নিতে পারে।

কেন? এই প্রশ্নের উত্তর খুঁজেছি প্রচুর উত্তরবঙ্গ বাসিদের কাছে। উত্তর পাইনি। তাদের দাবি তারা অন্য এলাকার মানুষের চতুরতার সাথে পেরে উঠে না; তাই তারা আলাদা থাকে। কিন্তু আমার বাস্তবতা বলে ভিন্ন কথা।

কারও কি জানা আছে উনারা এমন বিজ্ঞাপন দেন কেন?

ছবিঃ গুগল ম্যাপ। আমি এই বাড়িতে চতুর্থ তলায় ছিলাম বছর দেড়েক। উত্তর বঙ্গের একজন ছিলো আমাদের সাথে। তার সাথে পরিচয় না হলে হয়ত কখনো বলতেই পারতাম না যে উত্তরবঙ্গে ভালো মানুষ আছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×