somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাচাতো ভাইয়ের বিদেশ গমন!

২১ শে জুলাই, ২০২২ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকে দেখেছি আব্বা আমার দাদী ও চাচা-ফুফুদের সমস্যা নিয়ে চিন্তুত থাকতো। তাদের নানান ভাবে সাহায্য করেছেন। যদিও কখনও কখনও তাদের সাহায্য করতে গিয়ে আমাদেরই সমস্যায় পড়তে হয়েছে।



আমি ঢাকায় মুভ করবার পর লেখাপড়ার শেষের দিকে এসে ছোট একটা ব্যবসা খুলি। একদিন হঠাৎই চাচাতো ভাইয়ের কল পেলাম, সে অনুরোধ করলো আমার প্রতিষ্ঠানে চাকরী দিতে। সে ডেলিভারী ম্যানের কাজই করতে আগ্রহী!

আমি তাকে অনুরোধ করলাম ঢাকায় না এসে গ্রামেই কোন একটা কাজ শিখতে। বিশেষ করে বিদ্যুতের কাজ শিখতে। আমাদের গ্রামে তখন কেবল ইলেক্ট্রিকের খাম্বা পোতা হচ্ছে, বিদ্যুৎ তখনও আসেনি। বললাম আসতে আসতে বছর খানেক লাগবে। এর আগে তুমি কাজ শিখে ফেলো। আমি তোমাকে ঢাকায় যে বেতন দিতাম, সেই বেতনই আগামী এক বছর দিবো। তুমি কাজ শিখো।

সে কোন ভাবেই তা করলো না। বরং তার এক বন্ধু এই আইডিয়াটা নিয়ে নিলো। প্রথমে তাকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। গ্রামের সবাই বলেছে বিদ্যুৎ নাই, তুমি বিদ্যুতের কাজ শিখা কি করবা? সে শিখে গেছে নিশ্চুপে।

৮/৯ মাস যেতে না যেতই গ্রামে বিদ্যুৎ এসে পড়েছে। গ্রামের মধ্যে হাতে গোনা ১/২ জন কাজ জানে। তাদের সে কি দৌড়াদড়ি। দৌড়াচ্ছে, আর কাজ করছে। আমার চাচাতো ভাই তখনও বসে আছে!

হঠাৎ ঐ ছেলে (চাচাতো ভাইয়ের বন্ধু) ফোন দিলো। সে বললো প্রথম প্রথম তো কাজ থাকবে। ভবিষ্যতে কি করবো? আমি তাকে বললাম তুমি আর তোমার বন্ধু (চাচাতো ভাই) মিলে সোলার প্যানেল আর আইপিএস এর কাজ শিখো। আমার চাচাতো ভাই এবারও বেঁকে বসলো। কিন্তু ঐ ছেলে চালিয়ে গেলো।

ঐ ছেলে তখন গ্রামের হিরো। সবাই তারে তেল দিয়ে কথা বলে; কারণ সে খুব দক্ষ মিস্ত্রী। কখন তাকে কাজে লাগে। উল্টা পাল্টা কথা বলে ক্ষ্যাপায় রাখলে সে যদি কাজে না আসে। আর তখনও আমার চাচাতো ভাই বেকার!

কয়েক বছর পর আমি বিদেশে চলে আসলাম। চাচাতো ভাই আবার ফোন দিলো। সে বিদেশে আসতে চায়। আমার নিজেরই তখন ত্রাহী ত্রাহী অবস্থা। আমি মানা করলাম। এটা নিয়ে বিশাল বিশাল সমস্যা।

যাই হোক। কয়েক বছরের মাথায় সে দুবাই যাওয়ার সুযোগ পেলো; তার মামারা কিছু টাকা দিয়েছে। আমাদেরও দিতে হয় হিসাবে কিছু টাকা ম্যানেজ করে দিলাম। সে আসলো দুবাই। তার বন্ধু তখনও গ্রামে ইলেক্ট্রিকের কাজ করে, তার আন্ডারে আরও দুইটা ছেলে কাজ করে।

চাচাতো ভাই দুবাই এসে কয়েক মাস থাকার পর প্রতিদিন আমাকে একবার, বাড়িতে একবার ফোন দেয়। বলে গরমে থাকতে পারি না। এত কাজ করতে পারি না। আমাকে বললো সৌদীতে নিয়ে আসতে। দুবাই আর সৌদীর যে কোন পার্থক্য নাই সেটা বুঝাতে ব্যর্থ হলাম।

সে দেশে ফিরে গেছে। সে আমাদের গালি দেয় এখনও। তার দাবী আমি যদি তাকে ঢাকায় একটা চাকরী দিতাম, কিংবা সৌদী আরবে আনতাম, তাহলে তার অবস্থা খুব ভালো হতো।

চাচাতো ভাইয়ের ঐ বন্ধু গ্রামে দোতালা বাড়ি করছে। কিছু জায়গা-জমিও কিনেছে। তার সাথে আজকে কথা হলো। সে আগামীতে কি করতে পারে সে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলো।

আফসোস, চাচাতো ভাইয়ের কোন উপকারে আসলাম না!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২২ রাত ৩:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×