somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেষ্টুরেন্টে ভুল অর্ডার সার্ভ করলে আপনি কি করেন?

০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ভার্সিটিতে পড়ি, ভার্সিটির এলাকায় মেডিনোভার বিল্ডিং এর ছাদে Sky Chef রেষ্টুরেন্ট। যেহেতু ছাদে রেষ্টুরেন্ট, খাবার খরচ বেশী হবে এটাই স্বাভাবিক।



কয়েকজন মিলে বেশ কয়েক মাসের প্লানিং এর পর গেলাম খেতে। খাবার অর্ডার করবার প্রায় ৩০ মিনিট পর খাবার আসলো, কিন্তু ভুল অর্ডার! আমার সাথে যারা ছিলো, তারা বেশ কাই-কুই করলো। কারণ আমরা যে খাবার অর্ডার দিয়েছি, আর যা এসেছে তার মধ্যে দামের বেশ বিস্তর ফারাক আছে। আর ওয়েটারের কথা, আমরা যদি এটা খাই, তাহলে এর দামই আমাদের দিতে হবে। খাবার ফেরৎ দেওয়ার কিছু সময় পর আমাদের আসল অর্ডার আসলো, সবাই খেলাম, সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ভুল খাবার দেওয়ার কারণে আর ওয়েটারের আচারণের কারণে তার টিপস বাতিল! ঐ টাকায় আমরা নিচে গিয়ে মুড়ি মাখা খাবো!

রেষ্টুরেন্টে গিয়ে ভুল অর্ডার আসার ঘটনা আমার জীবনে ঐটাই প্রথম বা শেষ না। বহুবার এমন হয়েছে। কখনও বা একলা, কখনও বা অনেকের সাথে থাকা অবস্থায়।

আমি একলা থাকলে সাধারণত ভুল অর্ডার আসলে কেন যেন বলতে পারি না যে আমার অর্ডার ভুল এসেছে! যদি সামর্থের মধ্যে হয়, চুপচাপ খেয়ে নেই। কখনও কখনও এমন হয়েছে যে খাবার শেষ হবার পর বিল দিতে নিয়ে ওয়েটার বুঝেছে যে কি ঘটনা ঘটেছে।

কল্যানপুরে থাকার সময় শ্যামলীতে একটা রেষ্টুরেন্টের খিচুড়ি খেতাম। প্রায় দিন সকালে সেখানে গিয়ে খিচুড়ি খেতাম। তারা আমাকে এতটাই চিনে গিয়েছিলো যে আমি বসলেই আমাকে এক প্লেট খিচুড়ি আর একটা ডিম ভাজি দিয়ে যেতো, কিছু বলা লাগতো না। বিপত্তি হতো যেদিন আমি ওদের কাছে অন্য কিছু চাইতাম। মালিক/ম্যানেজার চিৎকার করে আমার অর্ডার কিচেনে জানান দিলেও ওয়েটার আমাকে আমার খিচুড়ি দিয়ে যেতো, আর আমি যা অর্ডার করেছি তা নিয়ে ঘুরে বেড়াতো যে কে এটা অর্ডার করলো! অধিকাংশ সময়ই আমি কিছু না বলে চুপচাপ খিচুড়ি খেয়ে বিল দিয়ে বের হয়ে আসতাম।

যাই হোক; এক সময় আমি খেয়াল করেছি যে এটা সাধারণত আমি শুধু রেষ্টুরেন্টের বেলায় না, অন্য অনেক কিছুতেই করি!

বাসে উঠলাম, দেখা গেলো আমার সিটে কেউ বসা, তাকে কিছু না বলে অন্য সিটে বসতাম। ভার্সিটির কারও এসাইনমেন্টে হেল্প লাগবে, আমার নিজের হাতেই সময় নেই, তারপরও চুপচাপ তাদের এসাইনমেন্টে হেল্প করতাম। মেসে আমার খাবার কেউ ভুলে খেয়ে ফেলেছে, আমি নিচে গিয়ে কলা পাউরুটি দিয়ে কাজ সেরে ফেলতাম।

বেশ আগে কোথাও পড়েছিলাম এই সমস্যার বৈজ্ঞানিক নাম, ভুলে গেছি। জেনেছি আমি একা নই, আমার মত আরও মানুষ আছে। ঐ লেখাটায় এটাকে বড় একটা সমস্যা হিসাবে দেখানো হয়েছে। যদিও আমি এগুলিতে যে সব সময় খুব কষ্ট হতো তা ঠিক না! তবে মাঝে মধ্যে একটু বিপাকে পড়া লাগতোই।

------------------------

আপনি কি করেন? যদি রেষ্টুরেন্টে এমন ভাবে আপনাকে ভুল অর্ডার দিয়ে দেয়? ফিরিয়ে দেন? চুপ থাকেন? চিল্লা পাল্লা করেন?



Photo by Jonathan Borba on Unsplash
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৫০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×