![]()
যদিও আমাদের দেশে মাছের ফিলে পাওয়া কস্টকর... তবুও সামদ্রীক মাছের ফিলে বা পাঙাস মাছের ফিলে ব্যবহার করা যেতে পারে...
( এই বার দেশে গিয়া পাঙাস মাছের ফিলে বানিয়ে বাড়ীতে এই রেসেপি বানানোর চেস্টা করবো..)
আসুন বানাই ক্রিসপি মাছের ভাজা>>
উপকরন:-
* মাছের ফিলে... ( কাটা ছাড়া পুরো এক পাশের মাছ) ১টা আমি হুয়াইট ফিসফিলে ব্যবহার করেছি... ( পাঙাসিয়াস/ ক্যাট প্রজাতির মাছ)
* ময়দা আধা কাপের একটু কম
* বেকিং পাওডার ১ চা চামচ
* লবন আধা চা চামচ
* মরিচ গুড়া ১ চিমটি
*জিরার গুড়া ১ চিমটি
* হদুল গুড়া ১ চিমটি
* হোয়াইট পেপারের গুড়া ১ চিমটি ( আমার কাছে ছিলো তাই একটু দিসি আপনার না থাকলে খুজতে যাবার দরকার নাই)
* ভাজার জন্য তেল ( ডুব তেলে ভাজতে পারেন... আমি কম দিসি)
![]()
![]()
![]()
![]()
প্রক্রিয়া :- মাছের ফিলে বরফে থাকলে পুরোপুরি ডিফ্রস্ট করে নিন>> হাতে নিয়ে দেখুন যেন বরফের ঠান্ডা অনুভুতিটা না থাকে...
শুকনা উপরকন গুলি একসাথে নেড়ে মিশিয়ে নিন.... অল্প অল্প পানি দিন.... যাতে ঘন দ্রবন তৌরি হয়....
![]()
মাছের ফিলে পানি ঝরিয়ে তাতে একটু ময়দা ছিটিয়ে দিন.>>> তাতে ব্যাটার টা ঠিক মতন মাছের গায়ে লাগবে...
![]()
চুলা মাঝারী ৬০%-৭০% তাপে গরম করুন... তেল গরম হলে..
মাছের ফিলে ( ময়দা মাখানো) ব্যাটার ভাল করে চুবিয়ে তেলে ছেড়ে দিন....>>> মিশ্রনটা যেন মাছকে খুব ভাল ভাবে কভার করে....
![]()
![]()
অল্প আছে ভাজতে থাকুন.... কিছুক্ষন পরে উল্টয়ে দিন....একটু সময় নিয়ে ভাজুন বাদামী রং এর হয়ে উঠলে নামিয়ে নিন..ভেতরে যেন সেদ্ধ হয়...
![]()
লেবু আর টারটার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন...
![]()
আমি অবশ্য চিলি মাইওনেইজ দিয়া খাইছি লেবু বা টারটার সস ছিলো না..
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



